বিরোধীদের ঠেকিয়ে আগামী নির্বাচনে জিততে সংসদীয় কমিটির বৈঠকে নয়া দাওয়াই নরেন্দ্র মোদীর
বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে নতুন রাজনৈতিক দাওয়াই বাতলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঐতিহাসিক প্যালেস্তাইন সফরে উড়ে যাওয়ার আগে বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে নতুন রাজনৈতিক দাওয়াই বাতলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সাংসদদের মোদীর নির্দেশ, বাজেটে সামাজিক জনহিতকর প্রকল্পগুলির কথা জনমানসে প্রচার করতে হবে। মানুষকে এর সুফল সম্পর্কে বোঝাতে হবে। তাহলেই আগামী নির্বাচনগুলিতে দলের জয় নিশ্চিত করা সম্ভব হবে।

মোদী বলেছেন, সাংসদদের সাফল্যের উপরেই দলের সাফল্য নির্ভর করবে। বাজেট নিয়ে মোদীর ব্যাখ্যা, এটি কৃষক ও দরিদ্র শ্রেণির জন্য বিশেষ লাভদায়ক হবে। বিশেষ করে ১০ কোটি পরিবারের ৫০ কোটি মানুষ এতে উপকৃত হবেন।
বিজেপির সাংসদরা যাতে মানুষের কাছে বাজেটের বিভিন্ন ভালো প্রকল্পগুলি সম্পর্কে মানুষকে জানাতে পারেন, সেজন্য আবেদন করেছেন। একেবারে তৃণমূল স্তরে প্রচারকে ছড়িয়ে দিতে বলেছেন। এর পিছনেই লুকিয়ে রয়েছে ভোটে জেতার রহস্য, আকারে-ইঙ্গিতে তা বুঝিয়ে দিয়েছেন মোদী।
বৈঠকে ত্রিপুরার উদাহরণ টেনে মোদী বলেছেন, বাম সরকার সবরকমভাবে চেষ্টা করেছিল যাতে সভায় লোক না হয়। তা সত্ত্বেও প্রচুর মানুষ জনসভায় এসেছিলেন। পাশাপাশি এদিন অরুণ জেটলিকে বাজেটের জন্য ও অমিত শাহকে রাজ্যসভায় প্রথম ভাষণের জন্য মোদী প্রশংসা করেন।
অমিক শাহ-ও সভায় কংগ্রেসের রাজনীতির সমালোচনা করে বলেন, কংগ্রেস সরকারে থাকাকালীন মনমোহন সিংকে কখনও ভাষণ দিতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়নি। অথচ এখন মোদীর ভাষণের সময় কংগ্রেস সংসদে হাঙ্গামা করে সকলের নজরে পড়তে চাইছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications