গরীবদের দায়িত্ব নিন সম্মান দেখানো হবে আমাকে, টুইট মোদীর
গরীবদের দায়িত্ব নিন সম্মান দেখানো হবে আমাকে, টুইট মোদীর
কারও যদি সদিচ্ছা থাকে তাঁদের বলব, কোভিড–১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের এই দিনগুলোয় প্রত্যেকে একটা করে গরিব পরিবারের খাওয়া–পরার দায়িত্ব নিন। এটাই হবে তাঁরকাছে পরম সম্মানের বিষয়। এরকমটাই টুইট করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বুধবার টুইটে আরও বলেন, 'এটা আমার কানে এসেছে যে মোদীকে সম্মান প্রদানের জন্য পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার প্রচার করা হচ্ছে। এটা প্রথম শোনার পরই আমার মনে হয়েছে মোদীকে বিতর্কে ফেলার এটা একটা ষড়যন্ত্র। যদি সত্যিই আমাকে সম্মান দিতে চান, তবে করোনা ভাইরাস সঙ্কট শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেকে একজন করে গরীবের খাওয়া–পরার দায়িত্ব নিন। এর থেকে বেশি সম্মান আমার কাছে আর কিছু হতে পারে না।’
मेरे ध्यान में लाया गया है कि कुछ लोग यह मुहिम चला रहे हैं कि 5 मिनट खड़े रहकर मोदी को सम्मानित किया जाए। पहली नजर में तो यह मोदी को विवादों में घसीटने की कोई खुराफात लगती है।
— Narendra Modi (@narendramodi) April 8, 2020
এটা প্রথমবার নয় যখন মোদী এই সঙ্কটের সময় গরীবদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন। প্রসঙ্গত করোনা মোকাবিলায় বুধবার বিরোধী রাজনৈতিক দলগুলির সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে লকডাউন–সহ একাধিক বিষয়ে আলোচনা করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী সাফ ইঙ্গিত দিয়েছেন যে লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারে। মোদীর এই ইঙ্গিতে দেশবাসীর উৎকন্ঠা আরও বেড়েছে।












Click it and Unblock the Notifications