Vande Bharat Express: পাটনা-হাওড়া বন্দে ভারতের একটা ছবিতে বদলে যাবে ভাগ্য! বড় ঘোষণা রেলের
Vande Bharat Express: বন্দে ভারত থেকে দারুণ পুরস্কার ছিনিয়ে নেওয়ার সুযোগ! তবে ভিডিও কিংবা ফোটোর তোলায় দক্ষতা থাকতে হবে। এমনকি সোশ্যাল মিডিয়ার প্রতিও বিশেষ আকর্ষণ থাকতে হবে। আর তা যদি থাকে তাহলে একেবারেই কেল্লাফতে।
আজ রবিবার বন্দে ভারত Train এর (Vande Bharat Express) উদ্বোধন হবে। দেশজুড়ে ৯টি বন্দে ভারতের উদ্বোধন হবে। তার মধ্যে বাংলার প্রাপ্তি দুটি। পাটনা-হাওড়া এবং রাঁচি-হাওড়া। কিন্তু বন্দে ভারতের সৌজন্যে কীভাবে পুরস্কার ছিনিয়ে নেবেন?

- Vande Bharat Express: পাটনা-হাওড়া বন্দে ভারতের উদ্বোধন
ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে টুইট করা হয়েছে। আর সেই মতো আজ ২৪ সেপ্টেম্বর পাটনা-হাওড়া বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন হবে। আর এই দুই স্টেশনের মধ্যে থাকা যে কোনও স্টেশন থেকে বন্দে ভারতের ভিডিও কিংবা ফটো তুলতে হবে। আর তা তুলে পূর্ব মধ্য রেলওয়ে এবং রেলমন্ত্রককে ট্যাগ করতে হবে। আর আপনার তোলা ভিডিও কিংবা ছবি আকর্ষণীয় হয় তাহলে তো কথাই নেই! সার্টিফিকেটের পাশাপাশি পাবেন অ্যাওয়ার্ডও।
- Vande Bharat Express: এটাই কিন্তু বড় চান্স!
সোশ্যাল মিডিয়ার হিরো হওয়ার এটাই কিন্তু বড় চান্স! ইস্ট সেন্ট্রাল রেলওয়ের ই-মেইল আইডিতেও ছবি ও ভিডিও পাঠানো যাবে। পূর্ব মধ্য রেলওয়ের তরফে এই বিষয়ে জানানো হয়েছে। আর সেখানে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর পাটনা-হাওড়া বন্দে ভারত উদ্বোধন (Vande Bharat Express) হবে। আর এই ট্রেনের দারুণ ছবি এবং ভিডিও তুলে পোস্ট করতে হবে। আর তা যদি পছন্দ হয় তাহলে তো কথাই নেই।
- Vande Bharat Express: কীভাবে সুযোগ নেবেন
"সোশ্যাল মিডিয়া হিরো" প্রচার শুরু করেছে পূর্ব মধ্য রেলওয়ে। পাটনা-হাওড়া বন্দে ভারতের (Vande Bharat Express) ছবি কিংবা ভিডিও পোস্ট করে পূর্ব-মধ্য রেলওয়ের সোশ্যাল মিডিয়া আইডি @ECRlyHJP এবং রেলমন্ত্রক সোশ্যাল প্লাটফর্ম আইডি @RailMinIndia -কে ট্যাগ করতে হবে।
হ্যাসট্যাগ হিসাবে #VandeBharat #StationName (উদাহারণ- #Patna, #Patna Saheb) দিয়ে পোস্ট করতে হবে। এমনকি পূর্ব মধ্য রেলওয়ের আইডি - ecrpr2023@gmail.com -তেও ছবি-ভিডিও পোস্ট করতে পারবেন।
এই বিষয়ে আরও জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিট ভালো করে দেখে নিতে হবে।












Click it and Unblock the Notifications