বাবা-মাকে না দেখলে খরচের টাকা বেতন থেকে কেটে নেবে সরকার
অসম সরকার প্রস্তাব গ্রহণ করে বলেছে যে, সরকারি কর্মীরা তাদের বাবা-মায়ের দেখভালে গাফিলতি করলে, তাদের বেতন থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা কেটে বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হবে।
গুয়াহাটি, ৮ ফেব্রুয়ারি : নিজের বাবা-মায়ের দেখভাল যাতে সন্তান করে তা সুনিশ্চিত করতে আগামী ২০১৭-১৮ অর্থবর্ষ থেকেই নতুন নিয়ম চালু করতে প্রস্তাব গ্রহণ করেছে অসম সরকার। এর ফলে কোনও সন্তান বাবা-মায়ের যত্ন না নিলে তার মাইনে থেকে টাকা কেটে খরচ যোগাবে সরকার। [বাচ্চাকে নিরামিষ খাওয়ালে জেল হবে এই দেশের বাবা-মায়েদের]
মঙ্গলবার অসম বিধানসভায় বাজেট পেশ করেন বিজেপি সরকারের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাজেটে ২৩৪৯.৭৯ কোটি টাকা ঘাটতি রয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি প্রস্তাব পেশ করে বলা হয়েছে, প্রতিটি সরকারি কর্মচারীকে নিজের পিতা-মাতার প্রতি যত্নবান হতে হবে। তাদের দেখভাল করতে হবে। [বিবাহিত মেয়েদেরও এবার নিতে হবে বাবা-মায়ের দায়িত্ব]

যদি দেখা যায় যে সরকারি কর্মীরা তাদের বাবা-মায়ের দেখভালে গাফিলতি করেছেন, তাহলে তাদের বেতন থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা কেটে বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হবে।
বাজেট পেশের সময়ে অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, প্রত্যেকের উচিত নিজের বয়স্ক মাতা-পিতার যত্ন নেওয়া। যদি সরকারি কর্মচারী এই কাজ করতে না পারেন তাহলে সেই কর্মচারীর বেতন থেকে টাকা কেটে তা ভুক্তভোগী বাবা-মায়ের হাতে তুলে দেওয়া সরকারের কর্তব্য হয়ে দাঁড়ায়।












Click it and Unblock the Notifications