চরমে উঠেছে অক্সিজেনের চাহিদা, সঙ্কটের আবহে ফের কেন্দ্রকে কড়া নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের
চরমে উঠেছে অক্সিজেনের চাহিদা, সঙ্কটের আবহে ফের কেন্দ্রকে কড়া নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের
করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ। এদিকে রাজ্যে রাজ্যে চরমে উঠেছে অক্সিজেন সঙ্কট। এমতাবস্থায় এবার তামিলনাড়ুর অক্সিজেন ঘাটতি নিয়ে কেন্দ্রকে কড়া নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। এদিকে মেডিকেল অক্সিজেন সরবরাহ নিয়ে এর আগে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বার বঞ্চনার অভিযোগ তুলেছে বিভিন্ন রাজ্য। অভিযোগ তুলেছে তামিলানাড়ুও। এদিন সেই বিষয়েও কেন্দ্রকে ফের সতর্ক করল মাদ্রাজ হাইকোর্ট। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

রাজ্যের করোনা মোকাবিলা নিয়ে সম্প্রতি একটি স্বতঃপ্রণোদিত মামলা হাতে নেয় মাদ্রাজ হাইকোর্ট। এদিন সেই মামলার শুনানি চলাকালীন এই নির্দেশ দিতে দেখা যায় প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির ডিভিশন বেঞ্চকে। অন্যদিকে বেড়ে চলা অক্সিজেন ঘাটতি মেটাতে এদিনই মাদুরাই, চেন্নাই,কোয়েম্বাটুরে অক্সিজেন প্ল্যান্ট বসানোর বিষয়েও যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে রাজ্যে সমস্ত হাসপাতালে যাতে নতুন করে অক্সিজেনের সঙ্কট মাথাচাড়া না দেয় সেই বিষয়ে দেখার জন্যও রাজ্য সরকারকে বিশেষ নির্দেশ দেয় আদালত।
অন্যদিকে ক্ষমতায় এসেই রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর বার্তা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এদিন শপথ গ্রহণের পরেই করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্থ তামিলনাডুবাসীর জন্য বড় ঘোষণা করতে দেখা যায় তাঁকে। করোনা ত্রানে প্রতিটি পরিবারকে মাসিক ৪ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ২৪ হাজার ৮৯৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষের গণ্ডি ছুঁইছুঁই। মাগা গিয়েছেন ১৫ হাজারের কাছাকাছি মানুষ।












Click it and Unblock the Notifications