নিষিদ্ধ ৫৯টি চিনা অ্যাপের কেমন ছিল ভারতে জনপ্রিয়তা ও ব্যবসা, দেখে নিন এক ঝলকে

নিষিদ্ধ ৫৯টি চিনা অ্যাপের কেমন ছিল ভারতে জনপ্রিয়তা ও ব্যবসা, দেখে নিন এক ঝলকে

দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় সুরক্ষার জন্য উদ্ভুত হুমকি উদ্ধৃত করে সোমবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে সাময়িক কালের জন্য বন্ধ করে দেওয়া হল চিনের ৫৯টি অ্যাপ। এরমধ্যে জনপ্রিয় চিনা অ্যাপ টিকটক, ক্যামস্ক্যানার ও ইউসি ব্রাউজার রয়েছে। এই অ্যাপগুলি দেশের লক্ষাধিক মানুষ এতদিন ব্যবহার করে এসেছেন। টিকটক, ইউসি ব্রাউজার ও শেয়ারইটের মতো বৃহত্তর অ্যাপগুলি তাদের রাজস্ব আয় ও কর্মচারিদের বেতনভোগের ক্ষেত্রে দেশে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক ৫৯টি অ্যাপের মধ্যে কোন কোন অ্যাপের চাহিদা সবচেয়ে বেশি ছিল ভারতে।

টিকটক ও হ্যালো

টিকটক ও হ্যালো

বাইটেডান্স (‌ভারত) টেকনোলজি প্রাইভেট লিমিটেড‌ নামে একটি সংস্থা দ্বারা পরিচালিত এই দুটি সোশ্যাল মিডিয়া অ্যাপ একসঙ্গে নিয়ন্ত্রণ করত দেশের ১৭০ মিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারীকে। লক্ষণীয় ভাবে, ভারতে টিকটকের বৃহত্তর বাজার রয়েছে, ৬১১ মিলিয়নের বেশি ডাউনলোড, যা এই ভিডিও-প্ল্যাটফর্মটির এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করে চিন ও আমেরিকা। তবে ভৌগোলিকগতভাবে এই অ্যাপের শীর্ষস্থানীয় উপার্জনকারি দেশের মধ্যে ভারত নেই। ২০১৮-১৯ সালে প্রথম পুরো বছর দেশে বাইটেন্স ইন্ডিয়া ৪৩.‌৬ কোটি টাকার রাজস্ব উপার্জন করেছে এবং তার পরের বছর ১০০ কোটি টাকার রাজস্ব উপার্জন করে। আমেরিকাতে ২০১৯ সালে এই অ্যাপ ১৬৫ মিলিয়ন বার ডাউনলোড করা হয়, যার ফলে রাজস্ব উঠে আসে ৮৬.‌৫ মিলিয়ন ডলার (‌৬৫০ কোটির বেশি)। অন্যদিকে চিনে প্রায় ১৯৭ মিলিয়ন ব্যবহারকারী এটি ডাউনলোড করে এবং যার ফলে ৩৩১ মিলিয়ন ডলার (‌২৫০০ কোটি)‌ উপার্জন হয় এই বছরে।

ভারতের আটটি শহরে সংস্থার প্রশাসনিক প্রতিনিধি উপস্থিত রয়েছে এবং এক হাজারেরও বেশি কর্মী। বাইটেড্যান্স ইন্ডিয়া অবশ্য কোনও চিনা সত্ত্বার মালিকানাধীন নয়। বাইটেড্যান্সের ওয়েবসাইটে উপলব্ধ কর্পোরেট পরিকাঠামো থেকে জানা গিয়েছে, বাইটেড্যান্সের অভিভাবক সত্তা হল কেম্যান আইল্যান্ড। অভিভাবক সংস্থার আবার পাঁচটি সহায়ক সংস্থা রয়েছে, যার মধ্যে টিকটক লিমিটেড অন্যতম এবং এটিও কেম্যান আইল্যান্ডের নিবন্ধ। টিকটক লিমিটেডের অন্তর্গত রয়েছে সিঙ্গাপুরের সত্ত্বা টিকটক পিটিই লিমিটেড, যার অধীনে ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে পরিচালিত সত্ত্বাগুলি নিবন্ধিত রয়েছে।

আইটি মন্ত্রক অ্যাপ পরিচালক সংস্থাগুলির কাছ থেকে বিশদ তথ্য চেয়ে পাঠিয়েছে, চিনা আইনের অন্তর্গত এই অ্যাপগুলি চিনের গোয়েন্দা বিভাগের কাছে তথ্য পাচারের কাজ করেছে। গত বছর, বাইটেড্যান্স তিন বছরের সময়কালে ভারতীয় বাজারে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছিল।

ইউসি ব্রাউজার ও ইউসি নিউজ

ইউসি ব্রাউজার ও ইউসি নিউজ

আলিবাবা গ্রুপের অন্তর্গত সত্ত্বা ইউসি ওয়েব মোবাইল প্রাইভেট লিমিটেডের দেশে ১৩০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারি রয়েছে। গুগল ক্রোমের পর দেশে দ্বিতীয় মোবাইল ইন্টারনেট ব্রাউজার হিসাবে ইউসি ব্রাউজারের বাজারে ২২ শতাংশের ভাগ রয়েছে, অন্যদিকে গুগল ক্রোমের ৭০ শতাংশ। ইউসি ওয়েব মোবাইলে দেশে একশো জনেরও কম কর্মী র‌য়েছে, সেখানে ২০১৮-১৯ সালে এই দেশ থেকে তাদের রাজস্ব উপার্জন হয়েছে ২২৬.‌৬৮ কোটি, প্রাথমিকভাবে শুধু বিজ্ঞাপন থেকেই।

 শেয়ার ইট

শেয়ার ইট

শেয়ার ইট হল দেশের সবচেয়ে জনপ্রিয় ফাইল-শেয়ার করার অ্যাপ, ভারতে ৪০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে। বিশ্বজুড়ে এই অ্যাপের ১.‌৮ বিলিয়ন ব্যবহারকারী রয়েছে। যদিও শেয়ার ইট সেভাবে বাজার রাখতে পারেনি নিজেদের, ২০১৮-১৯ সালে ভারত থেকে শেযার ইট টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ১৪.‌৭৩ কোটি রাজস্ব উপার্জন করে। বৈশ্বিক রাজস্বতে ভারতের অবদান ছিল ১৫-২০ শতাংশ। সংস্থাটিকে ২০১৮ সালে বিনোদন প্ল্যাটফর্ম ফাস্টফিল্মজ কিনে নেয় এবং করণ মালহোত্রাকে শেয়ারইট ইন্ডিয়ার প্রধান নির্বাহী হিসাবে নিয়োগ করে।

ক্লাব ফ্যাক্টরি

ক্লাব ফ্যাক্টরি

অনলাইন কেনাকাটার ক্ষেত্রে, ভারতের তৃতীয় বৃহত্তম ই-কমার্স সংস্থা ক্লাব ফ্যাক্টরির ৩০ হাজার বিক্রেতা রয়েছে। এই সংস্থাটি ভারতীয় সত্ত্বা গ্লোবম্যাক্স কমার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড দ্বারা পরিচালিত এই ক্লাব ফ্যাক্টরি ২০১৮-১৯ সালে ১৭২.‌১৪ কোটি রাজস্ব উপার্জন করে। হংকংয়ের আনবিটেন প্রাইস লিমিটেডের ৯৯.‌৯৯%‌ মালিকানা রয়েছে ক্লাব ফ্যাক্টরির ওপর। ক্লাব ফ্যাক্টরির ৯০জন কর্মী রয়েছে।

শেইন

শেইন

শেইন আরও একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখানে ফ্যাশন ও লাইফস্টাইলের পণ্য পাওয়া যায়। ভারতে গুরুগ্রামের জিন ইন্ডিয়া দ্বারা পরিচালিত ছিল। ভারতের দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলি নিশানায় ছিল এই শেইনের। ৫০ জন কর্মী নিয়ে এই ই-কমার্স চলত। ভারতে ১ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ছিল কিন্তু গত বছর আমদানি শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে শুল্ক বিভাগ এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ আনার পরে আংশিকভাবে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ক্যামস্ক্যানার

ক্যামস্ক্যানার

ক্যামস্ক্যানার, যা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মোবাইল স্ক্যানিং অ্যাপ্লিকেশন, ভারতে ১০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে। চিনের সাংহাইতে নিবন্ধিত আইএনটিএসআইজি ইনফরমেশন কো লিমিটেড পরিচালিত অ্যাপটির ভারতে নিবন্ধীকৃত কোন সত্ত্বা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+