মার্কিন সফরে গিয়ে গত চার দশকের রেকর্ড ভাঙলেন নরেন্দ্র মোদী, দেখে নিন কীভাবে
মার্কিন সফরে গিয়ে গত চার দশকের রেকর্ড ভাঙলেন নরেন্দ্র মোদী
আমেরিকা সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন রেকর্ড গড়লেন। অবাক হচ্ছেন? জানতে ইচ্ছা করছে কি সেই রেকর্ড। আসল কথা হল, মার্কিন সফরে মোদীর হাতে আমেরিকার তরফে তুলে দেওয়া হয়েছে ১৫৭টি শিল্পকর্ম ও পুরাকীর্তি। আসলে আমেরিকা সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট জো বাইডেন সাংস্কৃতিক সামগ্রীর চুরি, অবৈধ পাচার ও ব্যবসা রোখার জন্য কড়া উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। জানা গিয়েছে, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে মাত্র একটি পুরাতত্ত্ব জিনিস ভারতে এসেছে।

কি কি ফেরত আসছে ভারতে
এই পুরাকীর্তিগুলির মধ্যে রয়েছে বালুপাথরে তৈরি রেবন্তের প্যানেল, যা দশম শতাব্দীর, এছাড়াও রয়েছে ৮.৫ সেন্টিমিটার লম্বা ব্রোঞ্জের নটরাজ মূর্তি, যা দ্বাদশ শতাব্দীর। ২০০০ খ্রীষ্ট পূর্বাব্দের পুরাকীর্তিও তুলে দেওয়া হয়েছে ভারতের হাতে। টেরাকোটার ফুলদানিও রয়েছে উপহারের মধ্যে। সূত্রের খবর ৭১টি শিল্পকর্ম সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে যুক্ত। বাকি ৬০টি রয়েছে হিন্দু ধর্মের সঙ্গে সম্পৃক্ত, বৌদ্ধধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে ১৬টি ও জৈন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে ৯টি শিল্পকর্ম। ধাতব, পাথর, টেরাকোটা তিনধরনের সামগ্রী রয়েছে। লক্ষ্মীনারায়ণ, বৌদ্ধ, বিষ্ণু, শিব পার্বতী, জৈন তীর্থঙ্কর, কঙ্কালমূর্তি, নন্দীকেশের পাশাপাশি অজানা দেবদেবীর মূর্তিও রয়েছে। শিব, নৃত্যরত গণেশের মূর্তিও নিয়ে আসছেন মোদী। ৫৬টি টেরাকোটার সামগ্রীর মধ্যে ফুলদানি, হরিণ, নারীর মূর্তি উল্লেখযোগ্য।

মোদী সরকারের কৃতিত্ব
এটা সহ, গোটা বিশ্ব থেকে ২০০টি পুরাতত্ত্ব সামগ্রী ফেরত এনেছে মোদী সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, ১৯৭৬ সাল থেকে ২০১৩ সালের মধ্যে বিভিন্ন দেশ থেকে মাত্র ১৩টি পুরাকীর্তি এই ভারতে ফিরিয়ে আনা হয়েছে। যদিও ২০১৪ সাএর মধ্যে, যখন প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসেন, তখন থেকে ২০২১ সাল পর্যন্ত ২০০ টির বেশি পুরাকীর্তি নয় ফেরত আনা হয়েছে অথবা তা ভারতে ফেরত আনার পদ্ধতি চলছে।

২০০৪–২০১৪ সালের মধ্যে একটি পুরাকীর্তি ফেরত
অন্যদিকে, ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতে মাত্র একটি পুরাকীর্তি ফেরত এসেছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে দাবি করা হয়, গত চার দশকের আগে ভারতে এত পুরাকীর্তি কখনও ফেরত আসেনি, যা মোদী সরকার এনেছে। মোদীর চলমান মার্কিন সফরের সময় ভারতের হাতে আমেরিকা যে সামগ্রীগুলি তুলে দিয়েছে তার উল্লেখ করে সরকারি বিবৃতি বলা হয়েছে, ১১ খ্রীষ্ট পূর্বাব্দ থেকে ১৪ খ্রীষ্ট পূর্বাব্দের ঐতিহাসিক সামগ্রী, যার মধ্যে রয়েছে ২০০০ খ্রীষ্ট পূর্বাব্দের তামার নৃতাত্ত্বিক সামগ্রী বা দ্বিতীয় খ্রীষ্ট পূর্বাব্দের টেরাকোটার ফুলদানি রয়েছে তাতে। এর মধ্যে কিছু ৪৫টি সামগ্রী রয়েছে যা সাধারণ যুগের আগে।

হিন্দু সহ অন্যান্য ধর্মের জিনিস
বিবৃতিতে বলা হয়েছে, হিন্দুধর্মের স্থাপত্যকলার মধ্যে রয়েছে, তিনটে মুখ বিশিষ্ট ব্রহ্মা, রথ চালনারত সূর্য, বিষ্ণু এবং তার সহকর্মীরা, দক্ষিণমূর্তি শিব এবং নৃত্যরত গণেশ সহ অন্যান্য। বৌদ্ধ ধর্মের অন্তর্গত বুদ্ধ, বোধিসত্ত্ব মজুশ্রী, তারা মা। জৈন ধর্মের মধ্যে জৈন তীর্থঙ্কর, পদ্মাসনে বসা তীর্থঙ্কর, জৈন চৌবুসি এবং অষ্টাদশ খ্রীষ্টাব্দের তলোয়ার, যেখানে পার্সি ভাষায় লেখা রয়েছে গুরু হরগোবিন্দ সিংয়ের নাম। ভারতের হাতে এই পুরাকীর্তিগুলি ফিরিয়ে দেওয়ার জন্য আমেরিকার উচ্চ প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications