তাজমহল হল সুন্দর কবরস্থান, হরিয়ানার মন্ত্রীর মন্তব্য ঘিরে ফের বিতর্ক
তাজমহল নিয়ে বিতর্ক যেন থামছেই না। তাজমহলকে এবার সুন্দর কবরস্থান বললেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। টুইটারে এই মন্তব্য করেছেন তিনি।
তাজমহল নিয়ে বিতর্ক যেন থামছেই না। তাজমহলকে এবার সুন্দর কবরস্থান বললেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। টুইটারে এই মন্তব্য করেছেন তিনি।

#ताजमहल एक खूबसूरत कब्रिस्तान है ।
— ANIL VIJ (@anilvijminister) October 20, 2017
বিতর্কটা শুরু হয়েছিল উত্তরপ্রদেশের পর্যটন দফতরের পুস্তিকা থেকে তাজমহলের নাম বাদ দেওয়ার পর থেকে। এর পর উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সোম তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেছিলেন, তাজমহল হল ভারতীয় সংস্কৃতির ওপর আঘাত। বিজেপি সাংসদ বিনয় কাটিহার বলেছিলেন এটা হল তেজো মহল। শিবের মন্দির ছিল এই তাজমহলের জায়গায়। সেখানেই শাহজাহান কবর দিয়েছিলেন তাঁর স্ত্রীকে।

যদিও মুখ্যমন্ত্রী সরাসরি এধরনের কোনও মন্তব্য করেননি। তিনি বলেছিলেন, তাজমহল ভারতের ঐতিহ্যের অঙ্গ। ভারতীয় শ্রমিকদের রক্ত ও ঘামের বিনিময়ে তা গড়ে ওঠে বলে মন্তব্য করেছিলেন যোগী আদিত্যনাথ। নতুন করে আগ্রা এবং তাজমহলের আশপাশের এলাকাকে সাজিয়ে তুলতে অর্থ বরাদ্দের কথা জানিয়েছিলেন তিনি।
যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন, কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, 'অন্ধের নগরী চৌপট রাজা'।
তাজমহলকে ঘিরে পর্যটনের মাধ্যমে বছরে অনেক টাকাই রোজগার করে থাকে উত্তরপ্রদেশ সরকার। বিরোধীদের বক্তব্য, পর্যটকদের তাজমহলে যেতে বাধা দিলেই ফল বুঝতে পারবে বিজেপি।












Click it and Unblock the Notifications