বিতর্কের অবসান! যোগী সরকারের ২০১৮-র 'প্লেস অফ প্রাইড'-এর তালিকায় তাজমহল

শেষ পর্যন্ত যোগী আদিত্যনাথ সরকারের তালিকায় জায়গা পেল তাজমহল। উত্তরপ্রদেশ সরকারের ২০১৮-র 'প্লেস অফ প্রাইড'-এর তালিকায় জায়গা পেয়েছে বিশ্বের সপ্তম আশ্চর্য।

শেষ পর্যন্ত যোগী আদিত্যনাথ সরকারের তালিকায় জায়গা পেল তাজমহল। বিগত বছরগুলির মতো যোগী সরকারের দায়িত্ব নেওয়ার পরও চলতে থাকে নানা বিতর্ক। এরপর উত্তরপ্রদেশ সরকারের ২০১৮-র 'প্লেস অফ প্রাইড'-এর তালিকায় জায়গা পেয়েছে বিশ্বের সপ্তম আশ্চর্য।

 যোগী সরকারের ২০১৮-র 'প্লেস অফ প্রাইড'-এর তালিকায় তাজমহল

জুলাই মাসের ক্যালেন্ডারে সতেরো শতকে তৈরি স্মৃতিসৌধটি জায়গা পেয়েছে। শুধু এখানেই নয়, গোরক্ষপুরের গোরক্ষপুর মন্দিরের ক্যালেন্ডারের জায়গা করে নিয়েছে তাজমহল। এই গোরক্ষপুর মঠের প্রতিনিধিত্ব করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ক্যালেন্ডারে উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ হেরিটেজ এবং টুরিস্ট স্পট ছাড়াও রয়েছে বিজেপির জনপ্রিয় স্লোগান 'সব কা সাথ, সব কা বিকাশ-ইউপি গভর্নমেন্ট কা সতত প্রয়াস'। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের ছবিও রয়েছে ওই ক্যালেন্ডারে।

সম্প্রতি তাজমহলকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। উত্তরপ্রদেশ সরকারের পর্যটন বিভাগের পুস্তিকায় জায়গা দেওয়া হয়নি শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে নির্মীত এই স্মৃতি সৌধকে। এর পর বিতর্ক আরও বাড়িয়ে দেন বিজেপি বিধায়ক সঙ্গীত সোম এবং বিজেপির সাংসদ বিনয় কাটিহার। শিবমন্দিরের ওপর তাজমহল নির্মাণ করে ইতিহাস বিকৃতির অভিযোগ করেছিলেন তাঁরা। যদিও সঙ্গীত সোমের মন্তব্য থেকে দূরত্ব তৈরি করে বিজেপি।

সব বিতর্কি জল ঢালতে সরকারি বিজ্ঞপ্তিও জারি করে উত্তরপ্রদেশ সরকার। তাতে জানানো হয়, উত্তরপ্রদেশের বিভিন্ন পর্যটনস্থানের জন্য ৩৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে আগ্রার তাজমহল এবং আশপাশের এলাকার সৌন্দর্যায়নের জন্য খরচ ধরা হয়েছে ১৫৬ কোটি টাকা । বিতর্কে প্রলেপ লাগাতে তাজমহল ভারতের ঐতিহ্যের অঙ্গ বলেও মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতীয় শ্রমিকদের রক্ত ও ঘামের বিনিময়ে তা গড়ে ওঠায় এইসব স্থাপত্যকে রক্ষা করতে হবে বলেও জানিয়েছিলেন তিনি। পর্যটনের প্রকল্প খতিয়ে দেখতে ২৬ অক্টোবর তাজমহল সফরের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উত্তরপ্রদেশ সরকারের ২০১৮-র 'প্লেস অফ প্রাইড'-এর তালিকায় তাজমহল ছাড়াও জায়গা পেয়েছে, এলাহবাদের প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম, অযোধ্যার রাম কী পাওডি, মথুরার বর্সানে কী হোলি, বারানসীর সারনাথ স্তুপ, ঝান্সির রানি ঝান্সি কা কিলা, মথুরার শ্রীকৃষ্ণ জনমস্থান টেম্পল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+