Namaste Trump:মার্কিন প্রেসিডেন্ট দেখবেন ঝকঝকে তাজমহল, মাড প্যাকে হল রূপচর্চা

ট্রাম্পের অভ্যর্থনায় এলাহি আয়োজন। শুরু হয়ে গিয়েছে প্রহর গোনা। আহমেদাবাদের কর্মসূচি শেষ করেই আগ্রায় আসবেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের অভ্যর্থনায় এলাহি আয়োজন। শুরু হয়ে গিয়েছে প্রহর গোনা। আহমেদাবাদের কর্মসূচি শেষ করেই আগ্রায় আসবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ঘুরে দেখবেন বিশ্বের সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহলকে। তাই তাজমহলকে আরও সুন্দর এবং ঝকঝকে করে তোলার প্রক্রিয়া চলছে। শ্বেতপাথরের তাজমহলকে ঝকঝকে করতে মাড প্যাকের প্রলেপ দেওয়া হয়েছে। রাস্তাঘাট ধুয়ে পরিষ্কার করা হয়েছে।

 তাজমহলের রূপচর্চা

তাজমহলের রূপচর্চা

আহমেদাবাদের সফর সেরে তাজমহল দেখতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে থাকবেন স্ত্রী, মেয়ে এবং জামাই। পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্যকে দু'চোখ ভরে দেখবেন তাঁরা। সেই দৃষ্টি নন্দন তাজের গায়ে যাকে কোনও কালি না থাকে তাই দিনভর রূপচর্চা হয়েছে। শ্বেত পাথরকে আরও ঝকঝকে করতে মাড প্যাকের প্রলেপ পড়েছে তাজমহলের গায়ে। তাতে আরও ঔজ্জ্বল্য বেড়েেছ তাজ মহলের।

তাজমহলে সূর্যাস্ত দেখবেন ট্রাম্প

তাজমহলে সূর্যাস্ত দেখবেন ট্রাম্প

সূর্য ডোবা আর রাত্রি নামার সন্ধিক্ষণে তাজমহলের অপরূপ শোভার সাক্ষী হয়ে থাকতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সেকারণেই আরও বেশি করে তাজমহলকে ঝকঝকে করার উদ্যোগ। এই প্রথম তাজমহলের গায়ে পড়ল মাড প্যাক। আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার বসন্ত স্বর্ণকার জানিয়েছেন তিনি, দূষণে হলুদ হয়ে গিয়েছিল তাজমহলের শ্বেতপাথর। এই মাড প্যাকে সেই হলুদ আভা দূর হয়েছে। সূর্যাস্তের সময় আরও মনোরম লাগবে তাজমহলকে দেখতে।

জলে ভরেছে যমুনাও

জলে ভরেছে যমুনাও

এতদিন দূষণে আরও কালো হয়ে গিয়েছিল যমুনার জল। কাদা মাটির প্রলেপ পরেছিল নদীতে। সেই প্রলেপ সরিয়ে পরিষ্কার করা হয়েছে। বেশি করে জল ছাড়া হয়েছে যমুনাতে। যাতে তামহলে মাধুর্যে কোনও খামতি না থাকে তার সব প্রস্তুতি করে রেখেছে উত্তর প্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে তৎপরতার সঙ্গে হয়েছে সব কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+