দিল্লি নির্বাচন : শিখবিরোধী দাঙ্গা প্রসঙ্গ উস্কে দিয়ে কংগ্রেসকে আক্রমণ বিজেপি নেতা বাগ্গার

দিল্লি নির্বাচন : শিখবিরোধী দাঙ্গা প্রসঙ্গ উস্কে দিয়ে কংগ্রেসকে আক্রমণ বিজেপি নেতা বাগ্গার

দিল্লি নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসতেই আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে বিজেপি। আম আদমি পার্টির পাশপাাশি কংগ্রেসকেও সমান ভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে বিজেপি নেতারা। সেই রেষ ধরে রেখেই মঙ্গলবার এক নির্বাচনী প্রচারে বক্তৃতা রাখার সময় দিল্লিতে হওয়া ১৯৮৪ সালের শিখ দাঙ্গা নিয়ে ফের কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপি নেতা তথা দিল্লির হরি নগরের প্রার্থী তাজিন্দার পাল সিং বাগ্গা।

বাগ্গার টুইট

এদিকে এই বিষয়ে টুইটও করেন বাগ্গা। টইট বার্তায় তিনি লেখেন, 'কংগ্রেস তাদের তারকা প্রচারক হিসাবে কমল নাথের নাম ঘোষণা করে শিখদের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। গুরুদ্বার রকবগঞ্জ সাহেবে আগুন লাগানো ও শিখ হত্যার অভিযোগে কমল নাথ অভিযুক্ত। আমি কংগ্রেসকে চ্যালেঞ্জ জানালাম যে কমল নাথকে একবার হরি নগর বিধানসভায় পাঠানো হোক। সেখানেই কংগ্রেস ও কমল নাথ বুঝে যাবে যে জনগণ তাঁর সম্পর্কে কী ভাবে।'

আক্রমণাত্বক প্রচারে বিজেপি

প্রার্থীদের ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার মতো সংবেদনশীল বিষয়গুলি ব্যবহার করার ক্ষেত্রে এটি প্রথম ঘটনা নয়। পাশাপাশি শাহীনবাগে সিএএ বিরোধী বিক্ষোভ সহ অন্যান্য ইস্যুও ভোট সংগ্রহের জন্য প্রচারের একটি অংশ হিসাবে ব্যবহার করা হচ্ছে দিল্লি নির্বাচনের প্রাক্কালে।

৪৮ ঘণ্টার জন্যে নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা ছিল কপিলের উপর

৪৮ ঘণ্টার জন্যে নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা ছিল কপিলের উপর

এর আগে শাহীনবাগ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির কপিল মিশ্রকে ৪৮ ঘণ্টার জন্যে নির্বাচনী প্রচার করার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। মডেল টাউন কেন্দ্র থেকে প্রার্থী হওয়া বিজেপি নেতা কপিল টুইট করে দিল্লির নির্বাচনকে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ বলে আখ্যা দেন। এর জেরে নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে নোটিশ জারি করে। নির্বাচন কমিশনের এই নোটিশে বলা হলা হয়, আদর্শ আচরণবিধির ১(১) ধারা অনুযায়ী কোনও প্রার্থী বা দল এমন কোনও মন্তব্য করতে পারে না যার ফলে ভিন্ন জাত, সম্প্রদায়,ধর্ম ও ভাষার মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

মিনি-পাকিস্তান বিতর্ক

মিনি-পাকিস্তান বিতর্ক

আম আদমি পার্টির ছাড়ার আগে বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকারের মন্ত্রী ছিলেন কপিল মিশ্র। তবে বিজেপিতে যোগ দিয়ে কপিল মিশ্র দাবি করেন, দিল্লিতে 'মিনি-পাকিস্তান' তৈরি হচ্ছে এবং অভিযোগ করা হয়েছে সেই 'পাকিস্তানি দাঙ্গাবাজরা' রাস্তা দখল করছে। আমরাও তৈরি আছি। দেখা যাবে ভাত-পাকিস্তানের সেই লড়াইয়ে কে জেতে। মডেল টাউনের রিটার্নিং অফিসার তাঁকে তাঁর টুইটগুলির জন্য শো-কজ নোটিশ পাঠান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+