তাজমহল ফের স্বাভাবিক ছন্দে , আতঙ্কের প্রহর কাটিয়ে ফের শুরু পর্যটকদের প্রবেশ
মুহূর্তের ফোন কল-এর জেরে গোটা তাজমহল চত্বর ঘিরে আতঙ্ক তৈরি হয় এদিন সকালে। ফিরোজাবাদ থেকে জনৈক ব্যক্তির ফোন আসে উত্তর প্রদেশ পুলিশের কাছে। জানানো হয়, তাজমহলে রাখা রয়েছে বোমা। আর তা খুব শিগগিরিই বিস্ফোরণ হবে।

এরপরই তড়িঘড়ি চত্বরের তল্লাশি করে পুলিশ। অ্যালার্টে রাখা হয় সিআইএসএফকে। দেখা যায়, ওই ফোন কল-এ মিথ্যা তথ্য় দেওয়া হয়েছে। কার্যত ভুয়ো তথ্য ফোন কল থেকে ছড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা চত্বর তারা তল্লাশি করেছে । আপাতত নিরাপদ তাজমহল। জানা গিয়েছে ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, সকালের বোমাতঙ্কের জেরে সাময়িকভাবে তাজমহল বন্ধ করা হয়। পর্যটকদের নিয়ে যাওয়া হয় বাইরে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে , সেখানে ফের পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হয়।
এদিন সকাল ১১:১৫ মিনিট নাগাদ ফের ছন্দে ফেরে তাজমহল। উত্তর প্রদেশে মুঘল আমলের এই সৌধ ঘিরে ফের আশপাশের এলাকা আতঙ্ক কাটিয়ে ওঠে। পুলিশ জানিয়েছে, কোনও বিস্ফোরক সেখানে মেলেনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications