নিউ নর্মালে পুনরায় খুলল তাজমহল, প্রেমের সৌধ দেখতে প্রথম দিনই ভিড় দর্শকদের
ধীরে ধীরে স্বাভাবিকের পথে এগোচ্ছে দেশ। করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে প্রায় ছ’মাসের ওপর বন্ধ রয়েছে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। তবে সপ্তাহের প্রথম দিনই ভারতের সেরা পর্যটকদের আকর্ষণ, ১৭ শতাব্দীর প্রেমের স্মৃতিসৌধ তাজমহল ও আগ্রা ফোর্ট পুনরায় দর্শকদের জন্য খুলতে চলেছে। কোভিড–১৯ মহামারির কারণে তাজমহলে দর্শক ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি ছিল।

১৬০টি টিকিট বুক হয়েছে
দেশের প্রত্নতত্ত্ব বিভাগ (এএসআই) আনুষ্ঠানিকভাবে সব ধরনের প্রয়োজনীয় বন্দোবস্ত করে রেখেছে পুনরায় এই স্থানগুলি খোলার আগে এবং পর্যটকদের সুরক্ষা সংক্রান্ত বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। পুনরায় এই স্থানগুলি খোলার খবর চাউর হতেই দর্শনার্থিরা অনলাইনে তাজমহল ও আগ্রা ফোর্টের টিকিট কাটতে শুরু করে দিয়েছে। এখনও পর্যন্ত ১৬০টি টিকিট বুক করা হয়েছে অনলাইনে। তাজমহলে প্রথম যে দর্শক ঢুকেছেন তিনি তাইওয়ানের বাসিন্দা, যিনি ভারতে থাকেন।

দু’টি শিফটে দর্শক প্রবেশ
দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে কড়া নিয়ম জারি করা হয়েছে দর্শনের ওপর এবং সীমিত সংখ্যায় দর্শনার্থী প্রবেশ করানো হচ্ছে। জানা গিয়েছে, প্রতিদিন মাত্র পাঁচ হাজার দর্শনার্থী প্রবেশ করতে পারবেন, তবে তা ভাগ করা হয়েছে দু'ভাগে। তাজ মহলের কেয়ারটেকার অমর নাথ গুপ্তা এ প্রসঙ্গে বলেন, ‘পূর্ব ও পশ্চিম প্রবেশমুখ জীবাণুমুক্ত করা হয়েছে, থার্মাল স্ক্রিনিং, সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য চিত্র প্রভৃতি রয়েছে। একটা সময়ে আড়াই হাজার জন দর্শনার্থী ঢোকার অনুমতি রয়েছে এবং তা একমাত্র অনলাইন বুকিংয়েই সম্ভব। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে ১,১০০ টাকা করে ও দেশীয় পর্যটকদের জন্য ৫০ টাকা করে টিকিটের দাম ধার্য করা হয়েছে। সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মুমতাজের সমাধি দেখার জন্য মূল প্ল্যাটফর্মে যাওয়ার ২০০ টাকা অতিরিক্ত লাগবে।'

খুশি পর্যটক ও গাইড
তাজমহলে প্রবেশ করা বেশ কিছু প্রথম দর্শনার্থীদের মধ্যে একজন হলেন দেবার্ঘ সেনগুপ্ত, যিনি ১৯ সেপ্টেম্বর এসএসবি পরীক্ষার জন্য প্রয়াগরাজে আসেন এবং সেখান থেকে ট্রেন ধরে জীবনে প্রথমবার তাজ দেখবেন বলে আগ্রায় চলে এসেছেন। তিনি বলেন, ‘সরকারের যে লকার রুম ছিল তা আপাতত বন্ধ থাকার কারণে আমাকে আমার ব্যাগ ব্যক্তিগত একজনের দোকানে রাখতে হয়েছে কিন্তু আমি যখন প্রবেশ করি এবং প্রথমবার তাজমহল দর্শন করি আমি ভাষা হারিয়ে ফেলি। আমি মুগ্ধ হয়ে গিয়েছি। তার ওপর ভিড় কম থাকার কারণে তাজের সৌন্দর্য আরও প্রস্ফুটিত হয়ে উঠেছিল।' আর এক পর্যটক নিশান্ত বশিষ্ট বলেন, ‘এটি একই সঙ্গে অবিশ্বাস্য ও ঐতিহাসিক। এটা প্রথমবার হল তাজ ছ'মাসের জন্য বন্ধ রাখা হয়েছিল। আমরা এই বদলের সাক্ষী থাকলাম। নিউ নর্মাল সকলকে গ্রহণ করতে হবে এবং তা ভালোর জন্য গ্রহণ করতে হবে। আমি আমার পরিবারের সঙ্গে এসেছি এবং লাইনে দাঁড়িয়ে রয়েছি, ডিজিটাল টিকিটের জন্য এবং তাজ দেকার জন্য পুরো প্রস্তুত।' পেশায় গাইড শেফালি বলেন, ‘নিরাপত্তা রক্ষী আমাদের দেহের তাপমাত্রা মাপার পরই আমরা তাজমহলের ভেতরে ঢুকতে পারব। প্রবেশের মুখেই জুতো স্যানিটাইজ করে নেওয়া হচ্ছে। দারুণ অনুভূতি হচ্ছে। (সকাল সাড়ে ছ'টা) এখন খুব একটা বেশি ভিড় নেই, তাই এর দৃশ্য একেবারে অন্যরকম।'

তাজমহলের জন্য বিশেষ বন্দোবস্ত
তাজের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে যাতে কেউ রেলিং ও দেওয়াল ছুঁতে না পারে এবং টিস্যু পেপার, মাস্ক, গ্লাভস ও জুতো ঢেকে রাখা সকলের জন্য সুরক্ষা নিশ্চিত করা। ব্যবহৃত জিনিস যাতে ডাস্টবিনে ফেলা হয় তা দেখার দায়িত্ব নিরাপত্তা রক্ষীদের। কোভিড-১৯ নির্দেশিকা অনুসারে গ্রুপ করে ফটো তোলা নিষিদ্ধ তাজের ভেতরে। এএসআইয়ের অন্তর্গত সব ঐতিহাসক স্থানগুলি প্রায় খুলে গিয়েছে। তাজমহল ও আগ্রা ফোর্ট কনটেইনমেন্ট জোনের মধ্যে পড়ছিল বলে তা পুনরায় খুলতে এতটা সময় নিল।












Click it and Unblock the Notifications