Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tahawwur Rana: রানা ফিরতেই ভাইরাল মোদীর পুরোনো টুইট! মুম্বই হামলার জঙ্গিকে নিয়ে কী লিখেছিলেন প্রধানমন্ত্রী?

Tahawwur Rana: ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার চক্রী তাহাউর রানাকে ফিরিয়ে আনা হয়েছে ভারতে। আর এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর পুরোনো একটি টুইট (বর্তমানে এক্স)। ২০১১ সালের সেই টুইটে পূর্বতন ইউপিএ সরকারকে নিশানা করেছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। জঙ্গি হামলায় সেবারে তাহাউরকে আমেরিকা বেকসুর ঘোষণা করায় ভারত সরকারের উপর হতাশা প্রকাশ করেছিলেন মোদী।

তখনও কেন্দ্রে ক্ষমতায় আসেননি নরেন্দ্র মোদী। মুম্বই জঙ্গি হামলায় বস্তুগত সহায়তা প্রদানে ষড়যন্ত্রের মামলার মার্কিন আদালত তাহাউর হোসেন রানাকে বেকসুর খালাস করে। ২০১১ সালে সেই নিয়েই কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ক্ষমতাসীন ইউপিএ সরকারকে নিশানা করেন মোদী। রানাকে বেকসুর ঘোষণা ভারতের সার্বভৌমত্বে আঘাত ও বিদেশ নীতির পক্ষে নেতিবাচক প্রভাব বলে উল্লেখ করেন মোদী। আর তার ১৪ বছর বাদে কেন্দ্রে তৃতীয় মোদী জমানায় ফেরানো সম্ভবপর হল রানাকে।

modi rana

রানা ফিরতেই সোশ্যাল মিডিয়ায় সেই পুরোনো টুইট শেয়ার করেছেন বহু নেটিজেন। বহুদিনের দাবি পূরণ হওয়ায় মোদী সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন তারা। ২৬/১১ মুম্বই জঙ্গি হামলায় হেডলি, লস্কর ই তৈবা ও হরকত-উল-জিহাদি ইসলামি জঙ্গি সংগঠনগুলির সঙ্গে ষড়যন্ত্র করে তিনদিন ধরে বাণিজ্যনগরী স্তব্ধ করায় লিপ্ত ছিলেন রানা। ১৬৬ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন হামলায়। আহত হয়েছিলেন ২৩০ জন। হামলার পরিকল্পনা বাস্তবায়ন ও সরঞ্জাম সরবরাহে রানা জড়িত ছিলেন বলে অভিযোগ।

Take a Poll

প্রসঙ্গত, ১৮ দিনের NIA হেফাজতে পাঠানো হয়েছে তাহাউর রানাকে। শুক্রবার গভীর রাতে এনআইএ-র বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে। আমেরিকা থেকে ভারতে ফিরে বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টায় দিল্লির পালাম বিমানবন্দরে বিশেষ বিমানে ফেরানো হয়েছে রানাকে। দিল্লি নামতেই তাঁকে গ্রেফতার করেছে এনআইএ। খুন, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র, ভারত সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও UAPA ধারায় মামলা করা হয়েছে রানার বিরুদ্ধে।

এদিন আদালতে রানাকে হেফাজতে নিতে চেয়ে ইমেল-সহ একের পর এক সাক্ষ্য প্রমাণ হাজির করে এনআইএ। ষড়যন্ত্র ফাঁস করতে রানাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানায় কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, ২০ দিনের হেফাজত চাওয়া হয়েছিল এনআইএ-র তরফে। যদিও গভীর রাতে রানাকে ১৮ দিনের হেফাজতের নির্দেশ দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ এনআইএ বিচারক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+