মানবিকতার নিদর্শন, দিল্লির মতো মুম্বইতেও প্লাজমা থেরাপির জন্য রক্ত দিচ্ছেন জামাত সদস্য

করোনা সংক্রমণে ভয়াবহ অবস্থা মুম্বইয়ের। অতটা খারাপ না হলেও বেশ বাজে অবস্থা দিল্লিতেও। এমন সময়ে দিল্লি প্লাজমা থেরাপির উপর ভরসা রেখেছে, তার দেখাদেখি মুম্বইও করোনা রোধে প্লাজমা থেরাপির উপরই ভরসা রাখল। এবং এই ক্ষেত্রেও দিল্লির মতোই ধর্মের ঊর্ধ্বে উঠে প্লাজমা দিতে সম্মত হয়েছে সুস্থ হয়ে ওঠা তবলিঘি জামাত সদস্যরা।

দিল্লিতে ২০০ তবলিঘি সদস্য প্লাজমা দিচ্ছে

দিল্লিতে ২০০ তবলিঘি সদস্য প্লাজমা দিচ্ছে

দিল্লির লোক নায়ক হাসপাতালের পর এবার প্লাজমা থেরাপির পথে হাঁটতে চলেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্সেস। সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে তবলিঘি জামাতের ২০০ জন সদস্যের প্লাজমা সংগ্রহের কাজ। সুলতানপুরী এবং নারেলার দুটি কোভিড কেয়ার সেন্টারে শুরু হয়েছে এই কাজ।

মুম্বইতেও শুরু প্লাজমা থেরাপি

মুম্বইতেও শুরু প্লাজমা থেরাপি

এর দেখাদেখি মুম্বইতেও শুরু হয়েছে প্লাজমা থেরাপি। এবং সেখানে প্লাজমা দিচ্ছেন বছর ৪৫-এর আবদুল রহমান নামক এক তবলিঘি জামাত সদস্য। আবদুল রহমান জানান, হাসপাতালের আবেদন ও মার্কাজ প্রধানের আবদনে সারা দিয়েই এই কাজে সম্মত হয়েছেন তিনি।

দিল্লির নিজামউদ্দিনের ঘটনা

দিল্লির নিজামউদ্দিনের ঘটনা

প্রসঙ্গত, গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির ওই মসজিদে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল। দিল্লিতে ওই মসজিদে শুধু ভারত নয়, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও বিভিন্ন মানুষজন এসে ওই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। সেখান থেকেই ব্যাপক হারে মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে খবর। সংক্রমণের ঘটনায় দিল্লির ওই মসজিদের মওলানার বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় কেজরিওয়াল সরকার।

করোনায় জেরবার মহারাষ্ট্র

করোনায় জেরবার মহারাষ্ট্র

কোভিড ১৯-এর থাবা ক্রমেই জাঁকিয়ে বসেছে মহারাষ্ট্রে। দেশের মধ্যে করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ইতিমধ্যে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজারের গণ্ডি। এর মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত মুম্বই। তারপরেই সব থেকে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে সেরাজ্যে দ্বিতীয় বৃহত্তম শহর পুনে। সে রাজ্যে মারা গিয়েছে ৩৬৯ জন।

মুম্বইতে করোনা আক্রান্ত ৫০০০-এর বেশি

মুম্বইতে করোনা আক্রান্ত ৫০০০-এর বেশি

মহারাষ্ট্রে প্রায় ৮ হাজার ৫৯০ জন করোনা ভাইরাসে সংক্রমিত। এদিকে মুম্বইতে এখন শ্মশানের নিস্তব্ধতা। মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে বাণিজ্যনগরীতেই। সেখানে ৫০০০-র বেশি জন করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে পাল্লা দিয়ে বাড়ছে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। পুনেতেও আক্রান্ত হাজারের বেশি।

দেশে করোনা আক্রান্ত প্রায় ৩০ হাজার

দেশে করোনা আক্রান্ত প্রায় ৩০ হাজার

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০,০০০ ছুঁতে চলল। গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ১৫০০ জনের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। এরই মধ্যে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৪০-এ দাঁড়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+