বড় সন্ত্রাসী হামলার ছক বানচাল যোগী রাজ্য, দিল্লি পুলিশের জালে ৬ পাক মদতপুষ্ট জঙ্গি

বড় সন্ত্রাসী হামলার ছক বানচাল যোগী রাজ্য, দিল্লি পুলিশের জালে ৬ পাক মদতপুষ্ট জঙ্গি

একদিকে আফগানিস্তানে তালিবানি উত্থান, অন্যদিকে ক্রমেই সন্ত্রাসী হানার আশঙ্কা বাড়ছে ভারত। এবার তারমধ্যেই বানচাল দেশে বড়সড় নাশকতার ছক। দিল্লি পুলিশের জালে উত্তরপ্রদেশ থেকে ধরা পড়ল ৬ সন্ত্রাসবাদী। এর মধ্যে দুজন পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসবাদীও রয়েছে বলে জানা যাচ্ছে। সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার করেছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের জালে ৬ জঙ্গি

দিল্লি পুলিশের জালে ৬ জঙ্গি

শেষ পাওয়া খবর অনুযায়ী দিল্লি পুলিশের বিশেষ সেল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং দিল্লি থেকে এই সন্ত্রাসীদের গ্রেফতার করেছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ৬ সন্ত্রাসীদের গ্রেফতারের ফলে পাকিস্তান থেকে পরিচালিত গোটা মডিউলটি ভেঙে গিয়েছে। এদিকে সন্ত্রাসীদের কাছ থেকে বেশ কিছু নথি ও পরিকল্পনার ছক উদ্ধার করেছে পুলিশ। তাতেই জানা যাচ্ছে উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই বড় হামলার পরিকল্পনা চালাচ্ছিল এই সন্ত্রাসীরা।

 গোয়েন্দা ইনপুট মিলেছিল অনেক আগেই

গোয়েন্দা ইনপুট মিলেছিল অনেক আগেই

গ্রেফতার করা সন্ত্রাসবাদীদের মধ্যে একজনকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তবে পাক মদতপুষ্ট এই সন্ত্রাসীদের গতিবিধির বিষয়ে গত এক মাস আগে থেকেই গোয়েন্দা ইনপুট ছিল দিল্লি পুলিশের কাছে। তবে দীর্ঘ অভিযান চালালেও তাদের কাউকেই এতদিন নাগালে পাইনি পুলিশ। স্লিপার সেলের ব্যবহার করেই জঙ্গি হামলার পরিকল্পনা চালানো হচ্ছিল বলে খবর। ইতিমধ্যেই তাদের কাছ থেকে প্রচুর বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

কোন কোন জায়দায় রেইকি করে জঙ্গিরা?

কোন কোন জায়দায় রেইকি করে জঙ্গিরা?

সূত্রের খবর, সঠিক সময় সঠিক জায়গায় হামালার উদ্দেশ্যেই ধৃত জঙ্গিরা বিগত কয়েক মাস ধরে উত্তরপ্রদেশ, দিল্লি ও মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা ঘুরে রেইকি করেছিল। এমনকী আগামী কয়েকমাসের মধ্যেই হামালর পরিকল্পনাও ছকে ফেলেছিল তারা। কিন্তু দিল্লি পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা বানচাল হয়ে যায়। এদিকে তাদের ধৃত জঙ্গিদের রিমান্ডে নেওয়ার তোড়জোড়ও শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ। এরপরেই করা হবে আরও জিজ্ঞাসাবাদ।

লস্কর-ই-তৈবার যোগ?

লস্কর-ই-তৈবার যোগ?

সূত্রমতে, নির্বাচনের আগেই দীপাবলি ও নবরাত্রিতে রাজধানী দিল্লি ও উত্তরপ্রদেশের একাধিক জায়গায় বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের। ধৃতদের সঙ্গে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার যোগ থাকতে পারে বলেও প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এদিকে আফগানিস্তানের তালিবানকে হাতিয়ার করেই জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে গতি আনার চেষ্টা করছে পাকিস্তান। আর সেকথা মাথায় রেখেই উৎসবের মরসুমে নিরাপত্তায় ফাঁক রাখতে নারাজ নয়াদিল্লি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+