আরজেডিতে প্রতীক ফেরত নাটক,লালু দিলেন, তেজস্বী ফেরালেন, ভোটের মুখে বিহারে অস্বস্তি বাড়ছে
বিহারের রাজনীতিতে হঠাৎই নাটকীয় মোড় দেখা দিয়েছে। রবিবার সন্ধ্যায় দিল্লি থেকে ফিরে পাটনার ১০, সার্কুলার রোডের বাংলোয় পৌঁছেই আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব একে একে কয়েকজন প্রার্থীর হাতে তুলে দেন দলের প্রতীক 'হ্যারিকেন'। হাসিমুখে হলুদ খাম হাতে নেতারা বেরিয়ে আসেন বাংলো থেকে, ভাবেন প্রার্থী পদ প্রায় নিশ্চিত। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটা বদলে যায় পুরোপুরি।
তেজস্বীর ফেরা মানেই ফেরত প্রতীক। লালুর পুত্র ও বিরোধী দলনেতা তেজস্বী যাদব দিল্লি থেকে ফিরতেই পরিস্থিতি পাল্টে যায়। যাঁদের হাতে কিছুক্ষণ আগেই প্রতীক তুলে দেওয়া হয়েছিল, তাঁদের সবাইকে ফোন করে তলব করা হয়। নির্দেশ যায় দলীয় প্রতীক ফিরিয়ে দিতে হবে। ফলে প্রার্থীপদের আশায় থাকা বহু নেতাই মুহূর্তে অনিশ্চয়তায় ডুবে যান।

সূত্রের খবর, যাঁদের হাতে প্রতীক সম্বলিত হলুদ খাম গিয়েছিল, তাঁদের মধ্যে রয়েছেন জেডিইউ ছেড়ে সদ্য আরজেডি তে যোগ দেওয়া সুনীল সিংহ ও নরেন্দ্রকুমার সিংহ ওরফে বোগো। এছাড়া মাধেপুরার বিধায়ক চন্দ্রশেখর যাদব ও কান্তি কেন্দ্রের বিধায়ক ইসরাইল মনসুরি কেও দেখা গিয়েছে প্রতীক হাতে। যদিও লালু মোট কত জনকে প্রতীক দিয়েছিলেন, তা স্পষ্ট নয়।
এত নাটক কেন? তবে কি দলের অন্দরেই মতবিরোধ?
প্রতীক দেওয়া ও তা ফেরত নেওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে। দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে কি মতানৈক্য দেখা দিয়েছে? প্রার্থী বাছাই নিয়ে লালু ও তেজস্বীর মধ্যে কোনও অঘোষিত টানাপোড়েন কি শুরু হয়েছে? এই প্রশ্নেই এখন সরগরম বিহারের রাজনৈতিক মহল।
'সব ছবি মিথ্যা', দাবি দলের
আরজেডি নেতা আশরফ ফতামির। তিনি অবশ্য পুরো বিষয়টিকেই 'গুজব' বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, "এখনও কাউকেই প্রতীক দেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, তা এআই দিয়ে বানানো।"
আগামী ৬ ও ১১ নভেম্বর দুই দফায় বিহারে বিধানসভা নির্বাচন। গণনা হবে ১৪ নভেম্বর। এনডিএ ইতিমধ্যেই আসন সমঝোতা চূড়ান্ত করলেও, বিরোধী জোট আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে এখনও টানাপোড়েন চলছে। মনোনয়ন জমার প্রক্রিয়া শুরু হয়েছে, সময়ও খুব বেশি নেই। এই অবস্থায় আরজেডির অন্দরের এই নাটক দলের কর্মী থেকে ভোটার সবার মনেই প্রশ্ন তুলছে,
লালু আর তেজস্বীর এক নেতৃত্বে কি আরজেডি এগোতে পারবে একসঙ্গে?
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications