বারবার রাজনীতিতে ইউ-টার্ন! নীতীশ কুমারের রাজনৈতিক জীবন চমকে দেওয়ার মতো
বারবার রাজনীতিতে u-turn! নীতীশ কুমারের রাজনৈতিক জীবন চমকে দেওয়ার মতো
ফের পালাবদলের পথে বিহার! ফের u-turn নিতে চলেছেন নীতীশ কুমার। গত কয়েকদিন ধরেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল। তবে সম্প্রতি সেই ফাটল চওড়া হতে চলেছে? এমনটাই মত রাজনৈতিকমহলের। বিশেষ করে নীতি আয়োগের বৈঠকে নীতীশ কুমারের অনুপস্থিতি সেই জল্পনা বাড়িয়েছে। আর এই জল্পনার মধ্যেই মঙ্গলবার দলের জরুরি বৈঠক ডেকেছেন বিহারর মুখ্যমন্ত্রী। যেখানে দলের সমস্ত সাংসদ এবং বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আর সেখানেই কি বিজেপির সঙ্গে সম্পর্কে ইতি?

সোনিয়াকে ফোন নীতীশের
নীতি আয়োগের বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রীর যোগ না দেওয়া নিয়ে দলের দাবি, শরীর সসুথ নীতীশ কুমারের। কিন্তু সোনিয়া গান্ধীকে কেন ফোন করলেন? তা নিয়ে অবশ্য স্পিকটি নট দল। তবে সোনিয়া গান্ধীর জোট নিয়েই সম্ভবত আলোচনা হয়েছে বলেই খবর। এই অবস্থায় আগামী ৪৮ ঘন্টা বিহারের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যে কোনও মুহূর্তে বিহারের বুকে ফের মহাজোট?
২০১৬ সালে জোট বেঁধে বিহারে সরকার গঠন করেন নীতীশ
আরজেডি 'র সঙ্গে ২০১৬ সালে জোট বেঁধে বিহারে সরকার গঠন করেন নীতীশ কুমার। মহাজোটে ছিল কংগ্রেস এবং বাম বিধায়করাও। কিন্তু হঠাত করেই ২৬ জুলাই, ২০১৭ সালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেন নীতিশ। যা নিয়ে একেবারে হৈহৈ কাণ্ড বেঁধে যায়। কিন্তু পরবর্তীকালে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেন নীতীশ। ফের মুখ্যমন্ত্রী হন তিনি। এরপর ২০২১ সালে নীতীশ কুমার বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করে এবং যেতে। কিন্তু JD(U) ৪৩ টি আসন পায়।
বিহারে রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে- এক নজরে টাইম লাইন-
- Dec 23
2020 সালবিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়ে ফের মুখ্যমন্ত্রী পদে নীতীশ। এই নির্বাচনে জেডি(ইউ) মাত্র ৪৩টি আসন পায়। যেখানে বিজেপি ৭৪টি আসন পায়। যদিও ফের একবার বিহারের বুকে ঘুরতে চলেছে খেলা? কোন পথে নীতীশের রাজ্য?
- Jul 29
2016 সালফের ইউ টার্ন নিলেন নীতীশ! হাত মেলালেন সেই বিজেপির সঙ্গেই।
- Feb 08
2015 সাললালু প্রসাদ যাদবের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে নামে নীতীশের জেডিইউ। আরজেডির সঙ্গে হাত মিলিয়েই ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে নীতীশ। সঙ্গে ছিল কংগ্রেস এবং বাম।
- Aug 21
2014 সালনীতীশ পদত্যাগ করেন এবং জিতন রাম মাঝি মুখ্যমন্ত্রী পদে শপথ নেন।
- Jun 20
2013 সালনরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন তা স্পষ্ট হওয়ার পর বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে
- Nov 18
2005 সালবিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ, জোটের শরিক বিজেপি
- Jun 18
2004 সালনালন্দা থেকে ছয় বারের জন্যে লোকসভার সাংসদ হিসাবে নির্বাচিত হন।
- Mar 15
1996 সালবিজেপির সমর্থন পায় নীতীশ কুমার
- Aug 02
1989 সালনীতীশ কুমার লালু প্রসাদকে সমর্থন করে বিরোধী দলের নেতার চেয়ারে বসেন
- Aug 15
1988 থেকে 2004 সালঅটল বিহারী বাপেয়ী সরকারের আমলে রেলমন্ত্রক, কৃষি মন্ত্রী সহ একাধিক মন্ত্রকের দায়িত্বে ছিলেন নীতীশ কুমার।
- Mar 12
1985 সালনীতীশ কুমার বিহার বিধানসভার বিধায়ক নির্বাচিত হন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications