ভারতের মাটিতেই বিধ্বংসী অস্ত্র Carl-Gustaf M4 তৈরি করবে সুইডিস সংস্থা Saab
প্রতিরক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ! ভারতের মাটিতেই বিধ্বংসী অস্ত্র Carl-Gustaf M4 তৈরি করতে চায় সুইডিশ প্রতিরক্ষা সংস্থা Saab। সে দেশের অন্যতম বড় প্রতিরক্ষা সংস্থা Saab। এই প্রথম তাঁরা দেশের বাইরে প্রতিরক্ষা সামগ্রী বানাতে আ
Carl-Gustaf M4: প্রতিরক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ! ভারতের মাটিতেই বিধ্বংসী অস্ত্র Carl-Gustaf M4 তৈরি করতে চায় সুইডিশ প্রতিরক্ষা সংস্থা Saab। সে দেশের অন্যতম বড় প্রতিরক্ষা সংস্থা Saab। এই প্রথম তাঁরা দেশের বাইরে প্রতিরক্ষা সামগ্রী বানাতে আগ্রহী। তাও আবার কিনা ভারতের মাটিতে। এমনটাই আজ মঙ্গলবার সেই সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে।
সাবের ভাইস প্রেসিডেন্ট গর্গেন জোহানসন জানাচ্ছেন, বিধ্বংসী এই অস্ত্রের উৎপাদন আগামী ২০২৪ সাল থেকে শুরু হবে। আর তা তৈরি হলে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে ভারত। শুধু তাই নয়, আরও শক্তিশালীও হবে এই দেশ। যা অবশ্যই আগামী চিন এবং পাকিস্তানের কাছে ভয়ের কারণ হয়ে উঠবে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
Swedish defence products company Saab will manufacture its Carl-Gustaf M4 weapons system in India. Production in its new facility in India is expected to start in 2024. We haven’t done this in any other country, said Company's Senior Vice President: Reuters pic.twitter.com/gRLxT6Mv0o
— ANI (@ANI) September 27, 2022

মেক ইন ইন্ডিয়াকে গুরুত্ব
প্রতিরক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেদিকে তাকিয়ে মেক ইন ইন্ডিয়াতে বেশি গুরুত্ব দেয় সরকার। ইতিমধ্যে একাধিক সংস্থা এই উদ্যোগে শামিল হয়েছেন। উত্তরপ্রদেশে তৈরি হবে অত্যাধুনিক বন্দুক। এবার সেই তালিকাতে যুক্ত হতে চলেছে সুইডিশ প্রতিরক্ষা সংস্থা। আগামী ২০২৪ সাল থেকে Carl-Gustaf M4 ভারতের মাটিতে তৈরি হলেও ঠিক কত টাকার বিনিয়োগ হতে চলেছে সে বিষয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে সংস্থা জানাচ্ছে, বিশ্বমানের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে চায় ভারত। আর সেক্ষেত্রে ভারত সরকারকে লক্ষ্যপূরণে সাহায্য করার জন্যে আমরা আনন্দিত বলে জানিয়েছে সংস্থা।

Saab FFV India নামে তৈরি হবে অস্ত্র
ইতিমধ্যে সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, Saab FFV India নামে ভারতে ওই সংস্থা অত্যাধুনিক ওই Carl-Gustaf M4 তৈরি করবে। সংস্থার দাবি, তাঁরা ভারতের সেনাবাহিনীর জন্য এই অস্ত্র তৈরি করবে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশও এই অস্ত্র নিতে পারবে। তাঁদের জন্যেপ ভারতের মাটিতে এই অস্ত্র তৈরি করা হবে বলে জানা গিয়েছে। সুবিধায় নির্মিত সিস্টেমগুলি 'মেক ইন ইন্ডিয়া' প্রোগ্রামের প্রয়োজনীয়তাগুলি সম্পূর্ণরূপে পূরণ করবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।

২০২৪ সাল থেকে উৎপাদন শুরু হবে
আগামী ২০২৪ সাল থেকে উৎপাদন শুরু হবে কার্ল-গুস্তাফ এম4। 1976 সালে প্রথম সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এরপর থেকে এই রকেট লঞ্চার ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করে থাকে। কার্ল-গুস্তাফ তার বিভিন্ন ধরনের গোলাবারুদের মাধ্যমে এই রকেট লঞ্চার ব্যবহার করা যায়। কাঁধে রেখে এটিকে ব্যবহার করা যায়। চীনের সঙ্গে উত্তেজনা বাড়ছে! এই অবস্থায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) বরাবর ভারতীয় সেনাবাহিনীর প্রায় সমস্ত ফরোয়ার্ড পোস্টগুলিকে অত্যাধুনিক অস্ত্রে সাজানো হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications