মোদী-বিরোধী গ্র্যান্ড-শো এবার ঝাড়খণ্ডে, হেমন্তের শপথের মঞ্চ অ-বিজেপিদের মিলনক্ষেত্র
কর্ণাটকের পর অ-বিজেপি জোটের গ্র্যান্ড শো হচ্ছে ঝাড়খণ্ডে। কর্ণাটকে কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চ বিজেপি বিরোধী মহাসমাবেশে রূপান্তরিত হয়েছিল।
কর্ণাটকের পর অ-বিজেপি জোটের গ্র্যান্ড শো হচ্ছে ঝাড়খণ্ডে। কর্ণাটকে কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চ বিজেপি বিরোধী মহাসমাবেশে রূপান্তরিত হয়েছিল। এবার ঝাড়খণ্ডে জেএমএম সুপ্রিমো হেমন্ত সোরেনের শপথগ্রহণ মঞ্চেও বিরোধীদের মিলনক্ষেত্রে পরিণত হচ্ছে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান মুখে হতে চলেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

কর্ণাটকের পর ঝাড়খণ্ডে গ্র্যান্ড শো
আর কর্ণাটকের পর এই ঝাড়খণ্ডেই এক মঞ্চে আসতে চলেছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, মায়াবতী, দেবেগৌড়া। থাকছেন তেজস্বী যাদব থেকে শুরু করে অখিলেশ যাদব প্রমুখ। থাকবেন প্রিয়াঙ্কা গান্ধী, অধীর চৌধুরী, সীতারাম ইয়েচুরি, মানিক সরকারও। আসতে পারেন উদ্ধব ঠাকরেও।

যেন ঝাড়খণ্ডে হচ্ছে বিজেপি বিরোধী মহাসমাবেশ
গোটা ঝাড়খণ্ড বিরোধী নেতাদের ছবিতে ছেয়ে গিয়েছে। রাঁচির রাস্তা সবুজ ঝান্ডা, পোস্টার-ব্যানার দিয়ে মোড়া। উধাও হয়ে গিয়েছে গেরুয়া। যেন ঝাড়খণ্ডে হচ্ছে বিজেপি বিরোধী মহাসমাবেশ। এই মঞ্চ থেকে বিরোধী নেতারা মোদী হটানোর ডাক দেবেন আবার। এনআরসি-সিএএ-র বিরুদ্ধে একযোগে আওয়াজ তুলবেন বিরোধী নেতা-নেত্রীরা।

শপথ গ্রহণ মঞ্চ পরিণত মোদী বিরোধী মঞ্চ
শিবু সোরেনের উত্তরসূরি হিসেবে ঝাড়খণ্ডে শপথ নিতে চলেছেন হেমন্ত সোরেন। তিনি তাঁর শপথ গ্রহণ মঞ্চকে এমনভাবে সাজাচ্ছেন, যা হয়ে উঠবে মোদী বিরোধী মঞ্চ। এই মঞ্চে থেকে বিজেপির বিরুদ্ধে সরব হবেন অ-বিজেপি নেতা-নেত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধীরা এই মঞ্চকে সিএএ-এনআরসি বিরোধী মঞ্চ করে তোলার সুযোগ নিশ্চয়ই ছেড়ে দেবেন না।












Click it and Unblock the Notifications