বিজেপি করার অপরাধে সরকারি কল থেকে জল নিতে বাধা, কাঠগড়ায় তৃণমূল
বিজেপি করার অপরাধে স্থানীয় মহিলাকে জল দিতে বাধা দিল তৃণমূল। স্বপ্না দাস নামে ওই মহিলার অভিযোগ তিনি যখন দত্তাবাদের সরকারি কল থেকে জল নিচ্ছিলেন তখন স্থানীয় তৃণমূলের মহিলা কর্মীরা তাঁকে বাধা দেয় ও মারধর
বিজেপি করার অপরাধে সরকারি কলে জল নিতে বাধা। অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের ২২৮ নম্বর দত্তাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার ওই এলাকার সরকারি কলে জল নিতে যান স্বপ্না দাস নামে স্থানীয় বিজেপি কর্মী। তাঁকে জল নিতে বাধা দেন এলাকার তৃণমূল মহিলা কর্মী সরস্বতী ও তাঁর দল।

স্বপ্না প্রতিবাদ করলে তাঁর ওপর চড়াও হয় সরস্বতী, চুমকি ও সোমা। স্বপ্না সহ তাঁর পরিবারের পাঁচজনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তরা সকলেই পৌরপিতা নির্মল দত্তের অনুগামী।












Click it and Unblock the Notifications