মোদীর মন্ত্রিসভার বড় রদবদলে বাঙালি সাংসদ পেতে চলেছেন জায়গা! কার নাম উঠে আসছে

২০১৯ সালের লোকসভা ভোটের দিল্লির তখত দখলের পর মোদী মন্ত্রিসভার কেটে গিয়েছে প্রায় ৮ মাস। এই ৮ মাসে গোটা দেশ একাধিক অধ্যায় ও রাজনৈতিক পর্বের সম্মুখীন হয়েছে। এমন পরিস্থিতিতে ফের একবার মোদী মন্ত্রিসভার রদবদল আসন্ন। যার মধ্যে রয়েছে মন্ত্রিগোষ্ঠীর সদস্যদেরও রদবদলের আশঙ্কা। একনজরে দেখে নেওয়া যাক, কার কার নাম এতে উঠে আসছে।

 দুই নামী ব্যক্তিত্ব আসতে চলেছেন মন্ত্রিগোষ্ঠীর তালিকায়

দুই নামী ব্যক্তিত্ব আসতে চলেছেন মন্ত্রিগোষ্ঠীর তালিকায়

মোদী সরকারের মন্ত্রিগোষ্ঠীর তালিকায় এবার নাম আসতে চলেছে রাজ্যসভার বাঙালি সাংসদ তথা বিশিষ্ট ব্যক্তিত্ব স্বপন দাশগুপ্তর। এছাড়াও ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট কে ভি কামাথের নাম উঠে আসছে মোদী মন্ত্রিসভার মন্ত্রিগোষ্ঠীদের তালিকায়। এমনই তথ্য প্রকাশ করেছে সংবাদসংস্থা আইএনএস।

 কেন এই দুই ব্যক্তিত্বের নামই উঠে আসছে?

কেন এই দুই ব্যক্তিত্বের নামই উঠে আসছে?

জানা গিয়েছে, আসন্ন বাজেট অধিবেশনের পরই এই রদবদল হতে চলেছে। প্রসঙ্গত, বহুদিন ধরেই মোদী মন্ত্রিগোষ্ঠীতে উপযুক্ত প্রযুক্তিবিদদের অভাব নিয়ে সমালোচনা উঠছে। আর সেই সূত্র ধরেই এই দুই বিশিষ্ট বুদ্ধিজীবীকে মন্ত্রিগোষ্ঠীর সদস্যদের মধ্যে অর্ন্তভূক্ত করতে চলেছে মোদী মন্ত্রিসভা।

কামাথের প্রাসঙ্গিকতা

কামাথের প্রাসঙ্গিকতা

নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা ব্রিকস ব্যাঙ্কের প্রধান কে বি কামাথ। যে ব্যাঙ্কের হেডকোয়ার্টার সংহাইতে। এর আগে তিনি আইসিআইআইসআই ও ইনফোসিসসে উচ্চপদস্থ পদে আসীন ছিলেন। প্রসঙ্গত, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কামাথের প্রাসঙ্গিকতা মোদী সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

 স্বপন দাশগুপ্তকে ঘিরে কিছু তথ্য

স্বপন দাশগুপ্তকে ঘিরে কিছু তথ্য

দক্ষিণপন্থী ব্য়ক্তিত্ব স্বপন দাশগুপ্ত বহুদিন ধরেই গেরুয়া আদর্শবাদে বিশ্বাসী। লোকসভা নির্বাচনের পর বঙ্গ বিজেপিতে স্বপন দাশগুপ্তের কাজের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। সাম্প্রতিককালে বিশ্বভারতীতে হেনস্থার শিকার হন স্বপন দাশগুপ্ত। যা বিজেপির ক্ষেত্রে তাঁর প্রাসঙ্গিকতাকে বাড়িয়ে তুলেছে। গত কয়েকদিন ধরে যেভাব দেশের একের পর এক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিএএ বিরোধী উত্তেজনা ছড়াচ্ছে, তা প্রশমনে স্বপন দাশগুপ্তের প্রাসঙ্গিকতা বিজেপির ক্ষেত্রে আরও বেড়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+