প্রথম দফা ভোটের আগেই উত্তপ্ত গুজরাত, স্বামীনারায়ণ মন্দিরের পুরোহিতকে মারধরের অভিযোগ

বৃহস্পতিবার স্বামীনারায়ণ মন্দিরের পুরোহিতকে আক্রমণ করে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

গুজরাত বিধানসভা নির্বাচন প্রথম দিন থেকেই এবার অন্যরকম রূপ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে ভোট হওয়ায় সারা দেশের তা নিয়ে আগ্রহ রয়েছে। নিত্যদিন একেরপর এক ঘটনা সামনে আসছে। বৃহস্পতিবার স্বামীনারায়ণ মন্দিরের পুরোহিতকে আক্রমণ করে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

গুজরাতে স্বামীনারায়ণ মন্দিরের পুরোহিতকে মারধরের অভিযোগ

এই ঘটনায় দুজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। প্রথম দফা ভোটের একদিন আগে এমন ঘটনায় হইচই শুরু হয়েছে। আহত ভক্তিপ্রসাদ স্বামী নামে পুরোহিতের অভিযোগ কংগ্রেস সমর্থকেরা এই ঘটনার পিছনে রয়েছেন।

ভক্তিপ্রসাদ ভোটের মধ্যে জোরকদমে বিজেপির হয়ে প্রচার সেরেছেন। যে সময়ে হামলা হয়, তখন তিনি স্থানীয় বিধায়ক পদপ্রার্থী কিরীট প্যাটেলের হয়ে প্রচার করছিলেন। তখনই আক্রমণ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোটডা ও নভলিয়ার কাছে জুনাগড়ের বিশভদার এলাকায় হামলা হয়েছে। হাসপাতালে চিকিৎসা করানো পরে এখন খানিকটা সুস্থ রয়েছেন।

শনিবার প্রথম দফার ভোট গুজরাতে। সেকথা মাথায় রেখে ভোট হতে চলা এলাকাগুলিতে দারুণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+