আবারও এক আশ্রমের স্বামীজির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সরগরম রাজধানী দিল্লি

দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার একটি আশ্রমের প্রধানের বিরুদ্ধে বহু নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠল। আপাতত অভিযুক্ত পলাতক। শ্রী শৃঙ্গেরি মঠ কর্তৃপক্ষ স্বামী চৈতন্যনন্দ সরস্বতীকে পরিচালকের পদ থেকে অপসারণ করেছে। পুলিশ জানিয়েছে, তাকে শেষবার আগ্রায় দেখা গিয়েছিল।

৩৫ জন নারীর মধ্যে ১৭ জন অভিযুক্ত চৈতন্যনন্দের বিরুদ্ধে আপত্তিজনক ভাষা, অশ্লীল হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজ, সেইসঙ্গে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ করেছেন। আশ্রম এই 'অবৈধ কার্যকলাপ'-এর কারণে তাকে পরিচালকের পদ থেকে সরিয়ে দিয়েছে।

এটি প্রথমবার নয় যে চৈতন্যনন্দ সরস্বতী, যিনি পূর্বে স্বামী পার্থসারথি নামে পরিচিত ছিলেন, ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ২০০৯ সালে ডিফেন্স কলোনিতে জালিয়াতি ও যৌন হয়রানির একটি মামলা দায়ের করা হয়েছিল এবং ২০১৬ সালে বসন্ত কুঞ্জে একজন মহিলা চৈতন্যনন্দের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, চৈতন্যনন্দ সরস্বতী মূলত ওড়িশার বাসিন্দা। এবং ১২ বছর ধরে আশ্রমে বসবাস করছিলেন। তিনি আশ্রমের অপারেটর এবং তত্ত্বাবধায়ক উভয় হিসাবেই কাজ করেছেন। অভিযোগের পর একটি বিবৃতিতে আশ্রম বলেছে, "স্বামী চৈতন্যনন্দ সরস্বতী, যিনি পূর্বে স্বামী পার্থসারথি নামে পরিচিত ছিলেন, অবৈধ এবং অনুপযুক্ত কার্যকলাপে জড়িত ছিলেন।"

আশ্রম আরও উল্লেখ করেছে, "এর ফলস্বরূপ, পীঠ তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। স্বামী চৈতন্যনন্দ সরস্বতীর অবৈধ কার্যকলাপের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করেছে।" অভিযোগকারীরা শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করছিলেন। সেখানে অভিযুক্ত পরিচালক হিসাবে কাজ করতেন।

তদন্ত চলাকালীন ৩২ জন নারী শিক্ষার্থীর জবানবন্দি রেকর্ড করা হয়েছিল। যার মধ্যে ১৭ জন অভিযুক্তের বিরুদ্ধে আপত্তিজনক ভাষা, অশ্লীল হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজ, সেইসাথে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ করেছেন।

মহিলারা অভিযোগ করেছেন যে চৈতন্যনন্দ সরস্বতী তাদের ব্ল্যাকমেল এবং হুমকিও দিয়েছেন। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে এবং ঘটনার স্থান ও অভিযুক্তের বাসভবনে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে। পুলিশ হার্ডডিস্ক এবং একটি ভিডিও রেকর্ডার বাজেয়াপ্ত করেছে। সেগুলি ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+