ফ্লিপকার্ট, আমাজন বন্ধ হোক, চায় স্বদেশি জাগরণ মঞ্চ
নয়াদিল্লি, ১৮ জানুয়ারি: ফ্লিপকার্ট ও আমাজন ভারতে ব্যবসা করুক। এই দাবিতে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে সাক্ষাৎ করল হিন্দুত্ববাদী স্বদেশী জাগরণ মঞ্চ। যদিও এ ব্যাপারে কোনও ইতিবাচক আশ্বাস দিতে পারেননি অর্থমন্ত্রী।
সঙ্ঘ পরিবারের অন্তর্গত বলে পরিচিত স্বদেশী জাগরণ মঞ্চের মতে, ফ্লিপকার্ট এবং আমাজন অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রি করছে। এর ফলে মার খাচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা। দেশের বড় শহরগুলিতে কমে গিয়েছে সাধারণ ব্যবসায়ীদের বিক্রিবাট্টা। তাই দেশীয় অর্থনীতিকে 'চাঙ্গা করার' দাবি জানিয়ে সোচ্চার হয়েছে তারা। একটি রিপোর্ট উল্লেখ করে তারা দাবি করেছে, ১১ শতাংশ থেকে বেড়ে চলতি বছরে অনলাইন ব্যবসা ৩৭ শতাংশ হচ্ছে। এখনই এই পরিস্থিতির মোকাবিলা করা জরুরি।

খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের বিরোধিতা করেও নরেন্দ্র মোদীর নীতি নিয়ে সোচ্চার হয়েছে স্বদেশি জাগরণ মঞ্চ।












Click it and Unblock the Notifications