দেশের সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা পেল ইন্দোর, অনেক পিছিয়ে কলকাতা

মধ্যপ্রদেশের তিনটি শহর স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষা ২০১৯-এ সবচেয়ে বেশি প্রশংসিত হয়ে ওপরের স্থান দখল করে নিল।

মধ্যপ্রদেশের তিনটি শহর স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষা ২০১৯-এ সবচেয়ে বেশি প্রশংসিত হয়ে ওপরের স্থান দখল করে নিল। দেশের সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা ফের জিতে নিল ইন্দোর। এই নিয়ে পরপর তিন বছর দেশের মধ্যে সেরা হল এই শহর। এছাড়া মধ্যপ্রদেশেরই ভোপাল পেল দেশের সবচেয়ে পরিষ্কার রাজধানী শহরের তকমা। এছাড়া উজ্জয়িনীও স্বচ্ছতার জন্য প্রশংসিত হয়েছে।

দেশের সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা পেল ইন্দোর, অনেক পিছিয়ে কলকাতা

বড় শহরগুলির মধ্যে কলকাতা অনেক পিছিয়ে রয়েছে। দিল্লি বাদে অন্য মেট্রো শহরগুলিও ছোট শহরগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে বলে সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে।

প্রতিবছর ভারতের শহর ও টাউনগুলিকে নিয়ে এই সমীক্ষা হয়। ২০১৪ সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ এটি। পুরস্কৃত করে উৎসাহ দেওয়া হয়। ২০১৭ সালে প্রথমবার এই তালিকা প্রকাশ করা হয়েছিল। এবছরও ৪ হাজার শহরে সমীক্ষা চালিয়ে রিপোর্ট তৈরি হয়েছে। ইন্দোরে মশা বা পতঙ্গ বাহিত রোগের প্রকোপ ৭০ শতাংশ পর্যন্ত কমেছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+