মমতার সফরের আগেই দিল্লিতে শুভেন্দু, সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎকার নিয়ে জল্পনা

মমতার সফরের আগেই দিল্লিতে শুভেন্দু, সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎকার নিয়ে জল্পনা

দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে একান্ত বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকালই দিল্লি পৌঁছে গিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের আগেই শুভেন্দু অধিকারীর এই সফর ঘিরে জল্পনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোন বিষয়ে আলোচনা হবে তা নিয়ে জল্পনা চলছে।

দিল্লিতে শুভেন্দু

দিল্লিতে শুভেন্দু

মমতার আগেই দিল্লি পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেত শুভেন্দু অধিকারী। গতকালই দিল্লি গিয়েছেন তিিন। হঠাৎ করে শুভেন্দুর এই দিল্লি সফরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কেন শুভেন্দু অধিকারী হঠাৎ করে দিল্লি গেলেন কোন রাজনৈতিক পরিকল্পনায় শান দিতে রাজ্যের বিরোধী দলনেতার এই দিল্লি সফর তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার দিল্লিতে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

অমিত শাহের সঙ্গে বৈঠক

অমিত শাহের সঙ্গে বৈঠক

মঙ্গলবার সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারী। অমিত শাহের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজ্যের আইন প্রশাসন িনয়ে আলোচনা হওয়ার কথা। অমিত শাহকে রাজ্যের আইন প্রশাসনের বিষয়ে নালিশ জানাতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের আইন প্রশসন ভেঙে পড়েছে বলে অভিযোগ করতে পারেন। এর বাইরে রাজনৈতিক কোনও বিষয়ে আলোচনা হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

নাড্ডার সঙ্গে বৈঠক

নাড্ডার সঙ্গে বৈঠক

আজ আবার জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন রাজ্যের বিরোধী দলনেতা। পঞ্চায়েত ভোটের রণকৌশল নির্ধারণ না পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে রাজনৈতিক পরিকল্পনা। কোন বিষয়ে আলোচনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
মনে করা হচ্ছে এসএসসি দুর্নীতি কাণ্ডকে হাতিয়ার করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলনে শান দিতে চাইছে বিজেপি। সেকারণে জেপি নাড্ডার সঙ্গে বিশেষ আলোচনা হবে শুভেন্দু অধিকারীর এমনই পরিকল্পনা হয়েছে।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে শুভেন্দুর দাবি

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে শুভেন্দুর দাবি

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন। এই টাকা একা পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের হতে পারে না। এর নেপথ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন মমতা সিন্ডিকেট চালাতেন আর মমতার নির্দেশেই টাকা রাখতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে এমনই দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সেই সুরে সুর মিলিয়েই এবার বঙ্গ বিজেপি নেতারা সরব হতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+