ফের দিল্লির পথে শুভেন্দু, মমতার সফরের পরেই কোন পরিকল্পনা শান দেবে বিজেপি
ফের দিল্লির পথে শুভেন্দু, মমতার সফরের পরেই কোন পরিকল্পনা শান দেবে বিজেপি
ফের দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। ২ দিন আগেই তিনি দিল্লি থেকে ফিরেছেন। তার পরেই আবার শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন কেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পরেই কেন বিরোধী দলনেতা দিল্লি যাচ্ছেন তা নিয়ে নানা সমীকরণ শুরু হয়েছে। সূত্রের খবর উপরাষ্ট্রপতির শপথ গ্রহন অনুষ্ঠানে যোগ দিতেই তিনি দিল্লি যাচ্ছেন।

ফের দিল্লি সফরে শুভেন্দু
গত পরশুই দিল্লি থেকে ফিরেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতার সফরের আগেই দিল্লি ঘুরে এসেছেন। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্তে বৈঠক করেছেন। সেই বৈঠকে রাজ্যের ১০০ টিএমসি নেতার নাম দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন এই ১০০ জন টিএমসি নেতা এবং বিধায়ক সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত। তারা ঘুষ নিয়ে থাকে। এই দুর্নীতির প্রমাণ রয়েছে তাঁর কাছে। সূত্রের খবর বিজেপি লোকসভা ভোটের আগে এসএসসি কাণ্ডকে জাতীয় ইস্যু করে লড়াইয়ের ময়দানে নামতে চাইছে। সেই টার্গেটকে সামনে রেখেই ঘুঁটি সাজাতে শুভেন্দুকে বারবার তলব দিল্লিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি থেকে ফিরে আসার পরেই ফের দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এমনই খবর শোনা যাচ্ছে িবজেপি সূত্রে।

দিল্লি সফরে মমতা
আজই বিকেলে দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যােয়র। দেখা করবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে যখন এসএসসি কাণ্ডে িনয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে তখন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে অন্য রাজনৈতিক সমীকরণ রয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে আবার সূত্রের খবর আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিল্লি সফরে যাচ্ছেন। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সাংসদদের িনয়ে বৈঠক করবেন তিিন।

উপরাষ্ট্রপতির শপথে শুভেন্দু
সামনেই উপরাষ্ট্রপতি িনর্বাচন। এনডিএ প্রার্থী করেছে জগদীপ ধনখড়কে। টিএমসি ভোট দান থেকে সরে দাঁড়িয়েছে। অন্যদিকে বিএসপির সমর্থন পেয়ে গিয়েছেন ধনখড়। কাজেই জয় এখন সময়ের অপেক্ষা। সূত্রের খবর উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের শপথ গ্রহন অনুষ্ঠােন উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল থাকাকালীনই শুভেন্দু অধিকারীর সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েছিল জগদীপ ধনখড়ের। শুভেন্দুর কনভয় কেন আটকানো হয়েছিল ঝিটকার জঙ্গলে তাই িনয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে জবাব তলব করেছিলেন তিনি। ১১ অগাস্ট শুভেন্দুর দিল্লি সফর ঘিরে জল্পনার পারদ চড়ছে।

কোন পরিকল্পনায় শান বিজেপির
শুভেন্দু দিল্লি সফরে একাধিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। ফের জেপি নাড্ডা এবং অমিত শাহের সঙ্গে বৈঠক হতে পারে তাঁর। এসএসসি কাণ্ডকে ইস্যু করে রাজ্য সরকারের উপর চাপ তৈরির নতুন পরিকল্পনায় শান দিচ্ছে বিজেপি। সামনেই পঞ্চায়েত িনর্বাচন। তাতে এসএসসি কাণ্ডকে হাতিয়ার করেই গ্রামে গঞ্জে প্রচারে ঝাঁপাতে চাইছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যেই নাড্ডা এই িনয়ে কয়েক দফায় বঙ্গ বিজেপির েনতাদের সঙ্গে বৈঠক করেছেন।












Click it and Unblock the Notifications