অচেনা পোশাকে উলুবেড়িয়ার সভায় ধরা দিলেন শুভেন্দু! চাপ বাড়বে তৃণমূলের?
সকাল থেকে চন্দ্রকোনার সভা হওয়া নিয়ে একটা ধোঁয়াশা ছিল! যদিও শেষেমেশ কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষে সেখানে সভা করলেন শুভেন্দু অধিকারী। আর সেখানে চেনা বিরোধী দলনেতা ধরা দিলেন একেবারে অচেনা এক পোশাকে! যা দেখে আরও চাঙ্গা সভায় যোগ দিতে আসা বিজেপির নেতা-কর্মীরা।
যদিও এহেন ছবি দেখে তৃণমূল অবশ্য বলছে সবটাই গিমিক। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে বলেও দাবি নেতৃত্বের।

তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছেন শুভেন্দু
বিজেপিতে যোগ দেওয়ার পরেই ক্ষমতা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও বিধানসভা নির্বাচনে তেমন জায়গা করতে পারেনি বিজেপি। তবে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও এরপর থেকে অনেক সময় কেটে গিয়েছে। দুর্নীতি সহ একাধিক ইস্যুতে প্রবল চাপে তৃণমূল। আর এর মধ্যেই সাগরদিঘি উপ নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে শাসকদল। যা বিরোধী শিবিরে হাওয়া দিয়েছে।

'নো ভোট টু মমতা'র ডাক
আর এরপর থেকেই শুভেন্দু অধিকারীর মুখে নয়া স্লোগান! প্রত্যেক সভা থেকেই 'নো ভোট টু মমতা'র ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, ঘুরিয়ে কখনও মহাজোটের কথাও বলতে শোনা যাচ্ছে তাঁর মুখে। এবার একেবারে 'নো ভোট টু মমতা' লেখা জামা পড়ে মঞ্চে উঠলেন বিরোধী দলনেতার। যা দেখে উচ্ছ্বসিত সভাতে থাকা বঙ্গ বিজেপির নেতা-কর্মীরা। শুধু তাই নয়, চন্দ্রকোনার সভা থেকেই তৃণমূলকে সাফ করার ডাক দিলেন নন্দীগ্রামের এই বিধায়ক। বললেন, 'সাফ করতে হবে তৃণমূলকে, মমতাকে একটাও ভোট নয়। চাকরি বিক্রি থেকে শুরু করে একাধিক ইস্যুতে শাসক তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপি নেতার।

ডাক দেন মমতা
বলে রাখা প্রয়োজন, এর আগে 'লাল হটাও, দেশ বাঁচাও'য়ের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এমনকি এর আগে নোট ভোট টু বিজেপি ক্যাম্পেন শুরু হয়েছিল। এবার পালটা সেই অস্ত্রেই শাসক তৃণমূলকে বিঁধতে শুরু করলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিকমহলের মতে, বিরোধী দলনেতা চাইছেন যেভাবেই তৃণমূলের ভোট কমাতে। এমনকি সংখ্যালঘু ভোট যাতে শাসকের ঘিরে না যায় সেটিও বড় একটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
Recommended Video

হুঁশিয়ারি শুভেন্দুর
এদিন চন্দ্রকোনার সভায় শুভেন্দু অধিকারী বলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ১৮ টি আসন দখল করার পরেই তৃণমূলের সব ভিতরে ঢুকে গিয়েছিল। তিনিই পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং জঙ্গলমহলের বিস্তীর্ণ অংশে তৃণমূলের পার্টি অফিস খুলিয়েছিলেন সেই সময়।












Click it and Unblock the Notifications