Suvendu Adhikari-Mamata Banerjee: ভবানীপুরেও আপনাকে হারাব, আরও পাঁচটা বছর...বড় ইঙ্গিত দিয়ে দিলেন শুভেন্দু

Suvendu Adhikari-Mamata Banerjee: চার বছর আগে হারের যন্ত্রণা এখনও ভোলেননি। ভবানীপুরেও আপনাকে হারাব। আরও পাঁচটা বছর হারের যন্ত্রণা উনি বয়ে বেড়াবেন। এমনটাই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু মন্তব্যে আজ বুধবার উত্তাল হয়ে ওঠে বঙ্গ বিধানসভা। নাম না করে কড়া ভাষায় বিরোধী দলনেতাকে আক্রমণ শানান খোদ প্রশাসনিক প্রধান। আর এরপরেই বিধানসভার বাইরে নজিরবিহীন ভাবে বিক্ষোভে বসে পড়েন শুভেন্দু অধিকারী।

তাঁর সঙ্গেই বিক্ষোভে বসে পড়েন শঙ্কর ঘোষ সহ একাধিক বিধায়ক। আর সেখান থেকেই ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান নন্দীগ্রামের বিধায়ক। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা (Suvendu Adhikari-Mamata Banerjee) ।

Suvendu Adhikari-Mamata Banerjee

Suvendu Adhikari-Mamata Banerjee: ভবানীপুরেও হারাব

এদিন শুভেন্দু বলেন, একটাই অপরাধ। মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২১ সালে ১৯৫৬ ভোটে হারিয়েছিলাম। আর সেই জ্বালা এখনও উনি ভুলতে পারেননি আগামিদিনে ভবানীপুরেও হারানোর হুঁশিয়ারি দেন। তাৎপর্যপূর্ণ ভাবে ভবানীপুর তৃণমুলের শক্তঘাঁটি হিসাবেই পরিচিত। দীর্ঘ সময় ধরে সেখান থেকে ভোটে দাঁড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। রেকর্ড ভোটে জয় পান। এবার সেখানেই হারানোর চ্যালেঞ্জ এদিন মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দেন বিরোধী দলনেতা। আর এখানেই রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে ২০২৬ বিধানসভা ভোটে ভবানীপুরে দাঁড়াবেন শুভেন্দু অধিকারী? জোর জল্পনা।

তবে বিরোধী দলনেতা শুধু জানান, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করেছেন। সেভাবেই আরও পাঁচ বছর হারের যন্ত্রণা বয়ে নিতে বেরাতে হবে। মুখ্যমন্ত্রীর অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে বলেও কটাক্ষ।

Suvendu Adhikari-Mamata Banerjee: কে চিনত আপনাকে?

শুভেন্দু অধিকারী এদিন বলেন, আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। বাপকে তুলে কথা বলছেন। আর সেই জবাব দিতে গিয়ে এদিন নন্দীগ্রামের বিধায়ক বলেন, মেদিনীপুরের ওই তল্লাটে দ্বিতীয় হতেন, হারতেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করলে মুখ্যমন্ত্রী হতেন না। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন বলেও কটাক্ষ।

তাঁর কথায়, আগামী বিধানসভা নির্বাচনের হিন্দুরা বদলা নেবে। এদিওন শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে ফের মহাকুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তুলে ধরেন। বলেন, "মুখ্যমন্ত্রী কুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। আপনি আগে গলায় গামছা দিয়ে ক্ষমা চান। তারপরে শুভন্দু অধিকারীর প্রতি আঙুল তুলবেন। এহেন বক্তব্যের জন্য বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষ ক্ষমা করবে না বলেও তোপ বিরোধী দলনেতার।

অন্যদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে বিরোধী দলনেতা রাজ্য সভাপতি হতে দরবার করছেন। সেই প্রসঙ্গেও এদিন শুভেন্দু বলেন, উনি জানেন না বিরোধী দলনেতা কখনও রাজ্য সভাপতি হতে পারেন না। বিভ্রান্তিকর কথা বলছেন বলেও কটাক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+