অমিত শাহকে ১০০ টিএমসি নেতার নাম দিয়েছি, শুভেন্দুর দাবি ঘিরে নতুন জল্পনা
অমিত শাহকে ১০০ টিএমসি নেতার নাম দিয়েছি, শুভেন্দুর দাবি ঘিরে নতুন জল্পনা
সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে জোর জল্পনা শুরু হয়েছিল। বৈঠক শেষে বেরিয়ে শুভেন্দু নিজেই সেই জল্পনার অবসান ঘটান। তিনি বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি ১০০ জন টিএমসি নেতার নাম দিয়েছেন যাঁরা দুর্নীতিগ্রস্ত-ঘুষখোর। তার মধ্যে টিএমসি বিধায়ক এবং ব্লকস্তরের নেতাও রয়েছেন যাঁরা তোলাবাজি চালিয়েছে।

অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দুর
মঙ্গলবার দিল্লিতে সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিরারী। এসএসসি দুর্নীতি কাণ্ডের মধ্যে শুভেন্দু অধিকারীর দিল্লি সফর নিয়ে প্রথম থেেকই জল্পনা শুরু হয়েছিল। ৭ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। তার আগেই দিল্লিতে শাহি দরবারে শুভেন্দু অধিকারীর যাত্রা নিয়ে তুমুল আলোচনা চলছে। এই নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

১০০ টিএমসি নেতার নাম
অমিত শাহের সঙ্গে সাক্ষাতে ১০০ টিএমসি নেতার নাম দিয়েছেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, ১০০ জন টিএমসি নেতা-বিধায়কের নাম অমিত শাহকে দিয়েছি। যাঁরা সরাসরি তোলাবাজি এবং ঘুষ নেওয়ার সঙ্গে যুক্ত। সূত্রের খূর এই ১০০ জন টিএমসি নেতা সকলের যোগাযোগই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। তাই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি ইডি এবার নতুন কোনও নেতার দিকে হাত বাড়াতে চলেছে।

জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাত
অমিত শাহের সঙ্গে দেখা করার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে বিজেপির পরবর্তী রণকৌশল িনর্ধারণেই আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর এসএসসি দুর্নীতি কাণ্ডকে বিজেপি সর্বভারতীয়স্তরে ইস্যু করতে চাইছে। সেই রণকৌশল নির্ধারণেই নাড্ডার সঙ্গে শুভেন্দু অধিকারী সাক্ষাত বলে মনে করা হচ্ছে। কয়েকদিন আগেই আবার শুভেন্দু অধিকারী মহারাষ্ট্রে গিয়েিছলেন। তাই নিয়েও জল্পনা শুরু হয়েছিল।

টাকা কার
শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছেন এসএসসি কাণ্ডে উদ্ধার বিপুল পরিমান টাকা একা পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের নয়। এই টাকার উৎস্য মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সিন্ডিকেট চলত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা রাখতেন। বিজেপি একাধিক নেতার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় টাকার উৎস। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় কেবল টাকা পাহারা দিয়েছেন। ইডির হেফাজতে থেকে তাঁরা বারবার দাবি করেছেন সেই টাকা তাঁদের নয়।












Click it and Unblock the Notifications