Railway Budget 2024: বাংলার জন্য রেলে বরাদ্দ ঠিক কত? তথ্য দিলেন শুভেন্দু! বড় বার্তা রেলমন্ত্রীরও
Railway Budget 2024: নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024) পেশ করেছেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) । বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিপুল বরাদ্দ করা হয়েছে। এই দুই রাজ্যের ক্ষমতায় বিজেপির দুই শরিক দল আছে। মোদী সরকারের এই বাজেট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বাংলা সহ অ-বিজেপি রাজ্যগুলি চরম ক্ষুব্ধ।
মোদী সরকারের এই ঘোষণা নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। এমনকী বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের জন্য কী বরাদ্দ হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই আবহে বড় তথ্য সামনে আনলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।

বাংলার রেলের জন্য ঠিক কত টাকা বরাদ্দ করা হয়েছে তা তুলে ধরলেন শুভেন্দু। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি 'রিপোর্ট' তুলে ধরেছেন বিরোধী দলনেতা। সেখানে তাঁর দাবি, এবারের বাজেটে পশ্চিমবঙ্গের রেলের (Railway Budget 2024) জন্য বরাদ্দ করা হয়েছে ১৩,৯৪১ কোটি টাকা।
শুধু তাই নয়, তিনি আরও উল্লেখ করেছেন, ২০০৯ থেকে ২০১৪-তে অর্থাৎ ইউপিএ সরকারের আমলে বছরে গড়ে ৪,৩৮০ কোটি বরাদ্দ করা হত বলে উল্লেখ।
Those who are disseminating pessimistic outlook about West Bengal missing out in the Union Budget, here's the allocation for West Bengal through Indian Railways:-
— Suvendu Adhikari (@SuvenduWB) July 24, 2024
The Annual Average Budget Outlay for the 2024-25 fiscal year is 13,941 Cr which is three fold higher than the UPA… pic.twitter.com/WA4DhKop1H
এমনকী সব মন্ত্রকের মধ্যে শুধুমাত্র রেল মন্ত্রক থেকেই বাংলা এই বিপুল টাকা পাচ্ছে বলেও দাবি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। নতুন রেল ট্র্যাক থেকে ইলেকট্রিফিকেশনের কাজ কীভাবে এগিয়ে যাচ্ছে, তাও তুলে ধরেছেন। পাশাপাশি বাংলার যে ১০০টি স্টেশনকে অমৃত ভারত স্কিমে আধুনিক করার কাজ চলছে সেই তথ্যও তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী।
শুধু বিরোধী দলনেতাই নয়, বাংলার রেলের জন্য মোদী সরকারের বরাদ্দের তথ্য দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। এক সাংবাদিক বৈঠকে তাঁর দাবি, রেলের জন্য এই বছর ১৩,৯৪১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুধু তাই নয়, প্রায় ৬০ হাজার কোটি টাকার রেল প্রজেক্ট চলছে। পাশাপাশি ১০০ টি স্টেশনকে নতুন ভাবে সাজিয়ে তোলা হছে বলেও এদিন উল্লেখ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।
वर्ष 2024-25 के बजट में पश्चिम बंगाल को रेल इन्फ्रास्ट्रक्चर के विकास के लिए आवंटित किए गए रिकॉर्ड 13,941 करोड़ रुपये: माननीय रेल मंत्री श्री @AshwiniVaishnaw जी#Budget2024#BudgetForViksitBharat#UnionBudget2024 pic.twitter.com/veEV2Ydq7E
— Ministry of Railways (@RailMinIndia) July 24, 2024
-
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications