Loksabha Election 2023: ফেব্রুয়ারি'র মধ্যেই শেষ লোকসভা ভোট! শুভেন্দুর দাবি ঘিরে জল্পনা

Suvendu Adhikari On Loksabha Election 2023: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! ইতিমধ্যে শুরু হয়েছে সেই কাউন্টডাউন। কিন্তু ঠিক হবে এই ভোট হবে তা এখনও স্পষ্ট নয়। তবে ভোট এগিয়ে আসতে পারে বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে জোর জল্পনা। আর সেই জল্পনার মধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তাঁর কথায়, লোকসভা ভোট (Loksabha Election 2023) ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। একাধিক ইস্যুতে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) । বিশেষ করে নিয়োগ নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব নিয়ে কথা বলেন তিনি।

Loksabha Election 2023

আর তা বলতে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, চাকরি হবে না, লুঠ হবে। ২৭ কোটি টাকা আপার প্রাইমারিতে তোলা হয়েছে। ৫০০ টাকা করে ফি নেওয়া হয়েছে। যা থেকে ২৭ কোটি টাকা উঠেছে। ২ কোটি টাকা পরীক্ষার জন্যে খরচ হবে। বাকি ২৫ কোটি টাকা সুপ্রিম কোর্টে ভুয়ো শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্যে আইনজীবীদের পিছনে খরচ করবে বলে মন্তব্য বিরোধী দলনেতার।

শুধু তাই নয়, তাঁর আরও দাবি, পরীক্ষা ডিসেম্বরে হবে। লোকসভার আগে বেরবো না। ফেব্রুয়ারির লাস্টে লোকসভার ভোট হয়ে যাবে বলে দাবি শুভেন্দু অধিকারীর। আর এহেন দাবি ঘিরেই তরজা। তাহলে সত্যিই লোকসভা ভোট এগিয়ে আসবে? যদিও এই বিষয়ে বিশেষ ভাবে কিছু বলতে চাননি বিজেপি নেতা। এমনকি বঙ্গ বিজেপির তরফেও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তবে এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের এক নেতা বলেন, উনি তো সব জানেন। এবার লোকসভা ভোটে নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন না। আর সেটাই শুভেন্দু অধিকারী জানেন না বলেই দাবি করেছেন ওই কংগ্রস নেতা। উল্লেখ্য, লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী মহাজোট 'ইন্ডিয়া' তৈরি হয়েছে।

আর সেই মঞ্চে দাঁড়িয়ে লোকসভা ভোট এগিয়ে আসতে পারে বলে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন। এমনকি পরে নীতিশ কুমারের মুখেও একই মন্তব্য শোনা যায়। যা নিয়ে তরজা তুঙ্গে। আর এর মধ্যেই শুভেন্দু অধিকারীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দেখছে রাজনৈতিকমহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+