West Bengal Panchayat Election 2023: নর্থ ব্লকে অমিত শাহের সঙ্গে ৪৫ মিনিট ধরে বৈঠকে শুভেন্দু

West Bengal Panchayat Election 2023: ইতিমধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দিন ঘোষণা হয়ে গিয়েছে! আর তা ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর এর মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ( Amit Shah) সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

প্রায় ৪৫ মিনিট ধরে দুজনের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। একদিকে যখন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এমনকি ঘোষণা অনুযায়ী মনোনয়নও শুরু হয়েছে। সেখানে দাঁড়িয়ে শাহের সঙ্গে বিরোধী দলনেতার এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 শাহের সঙ্গে বৈঠকে ৪৫ মিনিট ধরে বৈঠকে শুভেন্দু

তবে দুজনের মধ্যে কি কথা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে এই রাজ্যে বঙ্গ বিজেপিকে আসন সংখ্যা বেঁধে দিয়েছেন শাহ।

ভোটকে মাথায় রেখে জুনে প্রধানমন্ত্রী মোদীর সভা করার কথা আছে বাংলায়। এই সমস্ত বিষয় নিয়ে অমিত শাহের সঙ্গে বিজেপি বিধায়কের আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও বৈঠক নিয়ে শুভেন্দু অধিকারী এখনও কোনও মন্তব্য করেননি। বলে রাখা প্রয়োজন, আজ শুক্রবারই বিরোধী দলনেতাকে জরুরি তলব করেন অমিত শাহ।

সেই মতো সকালেই দিল্লি উড়ে যান তিনি। বিমানবন্দরে নেমেই সোজাসুজি নর্থ ব্লক অমিত শাহের দফতরে শুভেন্দু অধিকারী পৌঁছে যান। আর সেখানেই প্রায় দুজনের ৪৫ মিনিট বৈঠক হয় বলে মনে করা হচ্ছে। আর এই বৈঠক ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় আক্রমণ করেছেন কুণাল ঘোষ।

পঞ্চায়েতের আগে বৈঠকে শুভেন্দু

তাঁর দাবি, আমাদের কাছে যা খবর তাতে ৫ থেকে ছয় মিনিট বৈঠক হয়েছে! ওদের তো গ্যাস বেলুন ধরা পড়ে যাবে। প্রার্থী দিতে পারবে না। আর সেজন্যেই ভুল বোঝাতে গিয়েছে বলে কটাক্ষ তৃণমূল নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+