প্রধানমন্ত্রীর সঙ্গে ৪৫ মিনিট ধরে বৈঠক শুভেন্দুর! আইনশৃঙ্খলা সহ একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ৪০ মিনিট ধরে বৈঠক শুভেন্দু অধিকারীর। আইনশৃঙ্খলা সহ একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা এই বৈঠকে। একই সঙ্গে বঙ্গ বিজেপিতে যেভাবে বিদ্রোহ তৈরি হয়েছে তা নিয়েও এদিন প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ৪৫ মিনিট ধরে বৈঠক শুভেন্দু অধিকারীর। আইনশৃঙ্খলা সহ একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা এই বৈঠকে। একই সঙ্গে বঙ্গ বিজেপিতে যেভাবে বিদ্রোহ তৈরি হয়েছে তা নিয়েও এদিন প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে খোঁজখবর নেন বলে জানা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ৪০ মিনিট ধরে বৈঠক শুভেন্দুর

জানা গিয়েছ, সকাল সাড়ে ১০ টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। আজ প্রায় ৪৫ মিনিট প্রধানমন্ত্রীর বাসভবনে ছিলেন তিনি।

আগেই শুভেন্দু বলেছিলেন, এটি একান্তই সৌজন্য সাক্ষাৎকার। এর মধ্যে রাজনৈতিক কোনও কারণ খোঁজা উচিৎ নয় বলেই মন্তব্য করেছিলেন তিনি।

একই সঙ্গে শুভেন্দু জানান, বিরোধী দলনেতা হিসেবে কীভাবে কাজ করবেন, দলের কর্মসূচী কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে এই বিষয়ে মূলত প্রধানমন্ত্রীর কাছে পরামর্শ চাইবেন বলে দাবি তাঁর। উল্লেখ্য, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু ।

বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও তিনি দেখা করেন। শাহ এবং নাড্ডার সঙ্গে পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন বলে খবর। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও শুভেন্দু বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হয়।

যদিও এদিন প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে কোনও মন্তব্য করতে চাননি রাজ্যের বিরোধীরা দলনেতা। শোনা যাচ্ছে,দিল্লিতে একাধিক বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করতে পারেনি তিনি। যদিও এই বৈঠকের আগে আরও একবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার সঙ্গে বৈঠক করতে পারেন শুভেন্দু অধিকারী।

সেই বৈঠকে তড়িঘড়ি রাজ্য থেকে উড়িয়ে নিয়ে যাওয়া তিন সাংসদ সৌমিত্র খাঁ, নিশীথ প্রমানিক এবং সৌমিত্র খাঁ থাকতে পারেন। মূলত একদিকে রাজ্যের পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা হতে পারে তেমনই সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

কেন দলের মধ্যে এত ক্ষোভ-বিক্ষোভ? তা মূলত জানার চেষ্টা করবেন নাড্ডা। এদিনের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+