সংসদে দাঁড়িয়ে মিথ্যা বলছেন তৃণমূল সাংসদ! কিরেণ রিজিজুর জবাবে সাধুবাদ শুভেন্দু অধিকারীর
সংসদে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করেছিলেন ইসরোর মহিলা বিজ্ঞানীদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। চন্দযান পাঠানোর পরে এই ধরনের ঘটনায় তিনি উদ্হেগ প্রকাশ করে বিবৃতি দেন। যদিও এর জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।
সংসদে কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্যের জবাবে কিরেণ রিজিজু বলেছেন, ইসরোর বিজ্ঞানীরা, এমন কী যাঁরা অবসরের পরে ইসরোর সঙ্গে যুক্ত রয়েছেন, তারা পেনশন পাচ্ছেন ঠিক সময়ে। কর্মরত বিজ্ঞানীরাও সঠিক সময়ে বেতন পাচ্ছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, মহিলা বিজ্ঞানীরা বিশেষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেছেন, তিনি (মোদী) ইসরোকে সব থেকে ভাল সাপোর্ট দিয়েছেন।

এদিন দুপুরে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটিই তুলে ধরেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, তিনি আনন্দিত যে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ইসরোর বিজ্ঞানীদের বেতন পাওয়া নিয়ে তৃণমূলের সাংসদের তৈরি করা মিথ্যা বর্ণনার নিন্দা করেছেন সংসদের মধ্যেই।
তিনি আরও বলেছেন, মাননীয় মন্ত্রী ব্যাখ্যা করেছেন, কীভাবে সিনিয়র বিজ্ঞানীরা সত্যকে বিকৃত করার ঘৃণ্য প্রচেষ্টাকে প্রকাশ্যে নিন্দা করেছেন। এমনকী প্রবীণ এবং অবসরপ্রাপ্ত বিজ্ঞানীরাও প্রকাশ্যে বলেছেন, কীভাবে ইসরো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ণ সমর্থন পেয়েছে। শুভেন্দু অধিকারী এব্যাপারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁরও তীব্র সমালোচনা করেছেন।
I am glad that the Hon'ble Union Minister of Earth Sciences; Shri Kiren Rijiju Ji has lambasted the fake narrative peddled by the TMC Party MPs regarding payment of Salaries to the Scientists of @isro within the Parliament.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 20, 2023
Hon'ble Minister elaborated how Senior Scientists have… https://t.co/rhCaRUZPli
বেশ কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশ বিরোধী শক্তি বলে বর্ণনা করে বলেছিলেন, ইসরোর বিজ্ঞানী নিয়েও বাঙালি-অবাঙালি করতে চাইছেন। তিনি বলেছিলেন এই সংকীর্ণতা ও আঞ্চলিকতা দেশের পক্ষে খুবই বিপজ্জনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তিনি করেছিলেন।
-
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications