৯০ লক্ষ বাঙালি ভোটারের কাছে ভোটের প্রচারের জন্য ঝাড়খণ্ডে শুভেন্দু
ঝাড়খণ্ডে গিয়ে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। বিজেপির হয়ে বিধানসভা ভোটে প্রচার করবেন শুভেন্দু৷ পড়শি রাজ্যের বাঙালি ভোটারদের বিজেপির দিকে আনা তাঁর কাজ।
মঙ্গলবার সকালে বোকারো পৌঁছান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রীকে দুর্নীতিপরায়ণ বলে কটাক্ষ করেন৷ ঝাড়খণ্ডে এবার সরকারের পালাবদল হবে বলেও আশাবাদী তিনি৷

ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের ক্ষমতা থাকলে, সনাতনী ধর্মে আঘাত আসবে। আদিবাদী, জনজাতি, মূলবাসীরা সমস্যায় পড়বে। সংস্কৃতিতে আঘাত লাগবে। এই দাবি করেছেন শুভেন্দু অধিকারী৷ ঝাড়খণ্ডকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে বিজেপি সরকার প্রয়োজন। ঝাড়খণ্ডের বর্তমান সরকারকে হারানোর ডাক দিয়েছেন তিনি।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭২ টি জায়গায় সীমান্তের জন্য বিএসএফকে জমি দেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে নবান্নতে গিয়ে বৈঠক করেছিলেন। চিঠিও লেখা হয়েছিল জমি চেয়ে। নিজের ভোটব্যাঙ্ক রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেননি। কাঁটাতারের বেড়া না দিতে পারার জন্য সীমান্ত অরক্ষিত হয়ে আছে। জামাত, হেফাজত, রোহিঙ্গারা বাংলায় ঢুকে থাকতে শুরু করেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে মনে করেন। দাবি করেছেন শুভেন্দু।
ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য ডবল ইঞ্জির সরকার প্রয়োজন। দাবি করেন শুভেন্দু অধিকারী। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোঁরেন দুর্নীতিপরায়ণ মুখ্যমন্ত্রী। কংগ্রেসের রাজ্যসভার সাংসদের বাড়ি থেকে সাড়ে তিনশো কোটি টাকা পাওয়া গিয়েছে। এখানে ইন্ডিয়া জোট সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত। ঝাড়খণ্ডের মানুষ এই সরকারকে উপড়ে ফেলবেন৷ এমনই দাবি করেছেন শুভেন্দু।
তিনি কেবল ঝাড়খণ্ডে যাননি। এক মাস ধরে সেখানে সাধারণ কর্মীদের মতো দলের কাজ করবেন। ৯০ লক্ষ বাঙালি ঝাড়খণ্ডে বসবাস করেন। সেই ভোটব্যাঙ্ক বিজেপির দিকে আনার জন্য তিনি প্রচার করবেন। ৯০ শতাংশ ভোট বিজেপির পদ্মফুল চিহ্নে পড়বে। এই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
ত্রিপুরার বিধানসভা ভোট হয়েছিল। দ্বিতীয় বার সেখানকার বাঙালি সমাজ বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিল। ছত্রিশগড়ে মানা ক্যাম্প থেকে দন্তেওয়াড়া পর্যন্ত এলাকা তিনি প্রচারের বিজেপির হয়ে প্রচারের দায়িত্বে ছিলেন। ১১ টি আসন সেখানে বাঙালিবহুল। সেই কথাও এদিন জোর গলায় বলেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications