স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক তৈরিতেও কাটমানি! নিম্নমানের জিনিস সরবরাহের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী
স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক তৈরিতে কাটমানি খাওয়ার অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে এদিন সকালে তিনি সরব হয়েছেন। ছাত্রছাত্রীদের অভিভাবকদের এব্যাপারে বোকা বানানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে কাটমানি নেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন।
|
সিদ্ধান্ত প্রহসনমূলক
এদিন সোশ্যাল মিডিয়ায় টুইট করে বিরোধী দলনেতা বলেছেন, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক সরবরাহ করতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ছাত্রছাত্রী পোশাকের মাপ নেবেন। তবে তিনি কটাক্ষ করে বলেছেন, সরকারি এই সিদ্ধান্ত প্রহসনমূলক এবং তাঁদের অভিভাবকদের বোকা বানানোর পক্ষে যথেষ্ট। কেননা কাটমানির বিনিময়ে নিম্নমানের পোশাক আগে থেকেই তৈরি হয়ে রয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা।
|
সতর্ক হতে বলছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের
এব্যাপারে বিরোধী দলনেতা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সতর্ক হতে বলেছেন। তিনি বলেছেন, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা গতবছরের সেলাইয়ের মজুরির টাকাটাই পাননি। আর পোশাক আগে থেকেই তৈরি হয়েছে রয়েছে। এবার যদি তাঁরা মাপ নেন, সেক্ষেত্রে স্টান্ডার্ড সাইজের পোশার ছাত্রছাত্রীদের ফিট করবে না। আর যার জন্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদেরই স্থানীয়ভাবে অভিযুক্ত করা হবে। সেই কারণে বিরোধী দলনেতা স্বনির্ভর গোষ্ঠীর বোনদের কাছে অনুরোধ করে বলেছেন এই ধরনের সরকারি আদেশ পালন করার আগে তাঁরে যেন বিচক্ষণতার প্রয়োগ করেন।

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পে কাটমানির অভিযোগ তুলেছিলেন শুভেন্দু
রাজ্যের প্রকল্পেই নয়, এর আগে কেন্দ্রীয় প্রকল্পে কাটমানি খাওয়ার অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গত নভেম্বরে অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় সরকারের জল-জীবন-মিশন প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। ফেরুল কিনতে কাটমানি খাওয়ার অভিযোগ করেছিলেন তিনি। বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন ২১৩ টাকার ফেরুল ৫৭০ টাকায় বিক্রি করা হয়েছে।

শুভেন্দুকে নিশানা তৃণমূলের
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র শান্তনু সেন বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় সাংসদ-বিধায়ক-মন্ত্রী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। টাকা নিয়ে ধরা পড়ার ভয়ে বিজেপিতে গিয়েছেন তিনি। এই মুহূর্তে তাঁর রাজনৈতিক দৈন্যতা প্রকাশ হয়ে পড়েছে। বুথ পর্যায়ের কোনও কর্মীই এইধরনের রাজনৈতিক দৈন্যতার পরিচয় দেয় না বলেও মন্তব্য করেছেন শান্তনু সেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর থেকে শুভএন্দু অধিকারী এই ধরনের যতগুলি টুইট করেছেন, তাতে ১০০ শতাংশ ফেল করেছেন বলে কটাক্ষ তৃণমূলের অন্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের।












Click it and Unblock the Notifications