বায়ুসেনা ঘাঁটির পরে পাকিস্তানে ভারতীয় দূতাবাসের মাথায় ড্রোনের চক্কর, ইমরানকে কড়া বার্তা দিল্লির
বায়ুসেনা ঘাঁটির পরে পাকিস্তানে ভারতীয় দূতাবাসের মাথায় ড্রোনের চক্কর, ইমরানকে কড়া বার্তা দিল্লির
ভারতে বিপাকে ফেলতে এবার নয়া প্রযুক্তিতে শান দিচ্ছে পাকিস্তান। সম্প্রতি ড্রোনের সাহায্যেই জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরক হামলা চালানোর অভিযোগ সামনে এসেছে। আর তাতে নাম জড়িয়েছে পাকিস্তানের। এমনকী শুক্রবার সকাল ৪টা বেজে ২৫ মিনিট নাগাদ জম্মুর আর্নিয়া সেক্টরে ফের একটি ড্রোনকে ড্রোনকে উড়তে দেখা গিয়েছে। যা নিয়ে ফের শুরু হয়েছে চাপানৌতর। এবার এরই মাঝে পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের অফিস চত্বরেও সন্দেহজনক ড্রোনের গতিবিধি নজরে এসেছে বলে জানা যাচ্ছে।

বিগত চারদিনে প্রায় সাতটি ড্রোনের হদিশ জম্মুতে
সূত্রের খবর, রবিবার রাতে পাকিস্তানে থাকা ভারতীয় দূতাবাসের সামনে একটি ড্রোনের গতিবিধি নজরে এসেছে। যার জেরে ভারতীয় দূতাবাসের নিরাপত্তাও বড়সড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে ইসলামাবাদকে কড়া বার্তাও পাঠানো হয়েছে ভারতের তরফে। সূত্রের খবর, গত এক বছরে ভারত-পাকিস্তান সীমান্তে ড্রোন ব্যবহার করে অস্ত্র বা মাদক পাচারের অন্তত ৯৯টি চেষ্টা আটকেছে বিএসএফ।

গুপ্তচরবৃত্তির জন্যই হাতিয়ার ড্রোন ?
আর এই প্রতি ক্ষেত্রেই সামনে এসেছে পাক যোগ। এণনকী বিগত চারদিনে প্রায় সাতটি ড্রোনের হদিশ মিলেছে জম্মুতে। বুধবার ভোর রাতেও দুবার কালুচক ও কুঞ্জয়ীনী এলাকায় ড্রোনের দেখা মিলেছে বলে জানাচ্ছে সেনা। বিএসএফ-এর অনুমান, এর মধ্যে একাধিক ড্রোনকে গুপ্তচরবৃত্তির জন্যই ভারতে পাঠাচ্ছে পাকিস্তান। তবে শুক্রবার সীমান্ত পার করা ড্রোনটির মাধ্যমে অস্ত্র বা মাদক ভারতে ফেলা হয়েছে কি না তা নিয়েও জোরদার তদন্ত শুরু হয়েছে।

উদ্বেগ প্রকাশ ভারতীয় সেনা প্রধানের
অন্যদিকে ড্রোনের মতো আনম্যানড ভেহিকেল সহজলভ্য হওয়ায় সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় সেনা প্রধান এমএম নারাভনে। সম্প্রতি এক আন্তর্জাতিক এক সংস্থার ওয়েবিনারে গিয়ে লাইসেন্স ছাড়া ড্রোন তৈরি, ওড়ানোর বিপজ্জনক দিকের কথা তুলে ধরে তিনি। অন্যদিকে নিরাপত্তা সঙ্কট ও ড্রোনের মাধ্যমে সন্ত্রাসী হামলার বিষয়টি নিয়ে রাষ্ট্রসংঘেও সরব হয়েছে ভারত। সীমান্তবর্তী এলাকা, নিয়ন্ত্রণরেখা সহ গোটা জম্মুতেই জারি রয়েছে হাই এলার্ট।












Click it and Unblock the Notifications