মুম্বই ক্রুজ মাদক কাণ্ড মামলায় সন্দেহভাজরা গ্রেফতার করা হতে পারে, জানাল এনসিবি
মুম্বই ক্রুজ মাদক কাণ্ড মামলায় সন্দেহভাজরা গ্রেফতার করা হতে পারে
মুম্বই ক্রুজ মাদক কাণ্ডে ইতিমধ্যেই এনসিবি শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে। অন্যদিকে এনসিবি জানিয়েছেন, মুম্বই ক্রুজ মাদক কাণ্ডে সন্দেহভাজনকে আটক করে বয়ান রেকর্ড করার পর গ্রেফতার করা হতে পারে।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান, তাঁর ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট সহ আটজনকে এনসিবি এই কাণ্ডে আটক করেছে। এছাড়াও মুনমুন ধামেচা, নুপুর সারিকা, ইসমিত সিং, মোহক জসওয়াল, বিক্রান্ত চোকার ও গোমিত চোপড়াকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায়। বর্তমানে সন্দেহভাজনদের বয়ান রেকর্ড করা হচ্ছে এনডিপিএস আইনের আওতায়। এই বয়ান রেকর্ডের পদ্ধতি আরও ২–৩ ঘণ্টা চলবে এরপরই এনসিবি তাদের গ্রেফতার করা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই মামলায় সরকারিভাবে গ্রেপ্তার এখনও হয়নি।
এনসিবি আয়োজকদের কাছ থেকে ইভেন্টের তথ্য ও অতিথিদের তালিকা চেয়েছে। জাহাজের রেভ পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পাওয়ার পরই কর্ডেলিয়া ক্রুজে যাত্রী হিসাবে এনসিবি আধিকারিকেরা চড়ে বসেন। এই টিমের নেতৃত্বে ছিলেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। শনিবার রাতেই এই রেভ পার্টিতে এনসিবি তল্লাশি অভিযান চালিয়ে এমডিএমএ, কোকেন ও আরও কিছু নিষিদ্ধ মাদক উদ্ধার করে কিছু যাত্রীদের থেকে, জানিয়েছে এনসিবি।
এনসিবির এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে সংস্থা যাদের গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে। আটকদের এখন জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এনসিবির ডিরেক্টর জেনারেল (ডিজি) জানান, ঘটনাটির বিস্তারিত তথ্য ভারতীয় শিপিং কর্পোরেশন এবং নৌ–পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি বলেন, এনসিবি প্রায় ১৫ দিন আগে রেভ পার্টি সম্পর্কে তথ্য পেয়েছিল। ডিজি এনসিবি বলেন, 'আমরা ১৫ দিন আগে জাহাজে ড্রাগ পার্টি সম্পর্কে খুব গোপনীয় তথ্য পেয়েছিলাম যার পরে আমরা এই অপারেশনটি করেছি। যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আমরা প্রমাণ পেয়েছি। যারা জাহাজে এই পার্টি আয়োজন করেছিল তাদের তদন্তের মুখোমুখি হতে হবে, তারা তদন্ত থেকে বাঁচতে পারবে না।’
এই রেভ পার্টিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরুখ–পুত্র আরিয়ান খানও। শনিবার তল্লাশি–অভিযানের পর তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আরিয়ানের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাঁর ফোনের চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। আরিয়ান শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications