কড়া নিরাপত্তার মধ্যেই কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গি হানা! কোহলিকে হত্যা, নিখোঁজ আরও ১

সন্দেহভাজন জঙ্গিরা যাযাবর শ্রেণির গুর্জর সম্প্রদায়ের দুই ব্যক্তিকে সোমবার অপহরণ করে পুলওয়ামার ফরেস্ট এরিয়া থেকে। পরে একজনের মৃতদেহ পাওয়া যায়।

জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হানা। সন্দেহভাজন জঙ্গিরা যাযাবর শ্রেণির গুর্জর সম্প্রদায়ের দুই ব্যক্তিকে সোমবার অপহরণ করে পুলওয়ামার ফরেস্ট এরিয়া থেকে। পরে একজনের মৃতদেহ পাওয়া যায়। অপর একজন এখনও নিখোঁজ। জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা তোলার পর থেকে এটাই সবথেকে বড় ঘটনা।

অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হামলা

অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হামলা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজৌরির আব্দুল কাদের কোহলি এবং শ্রীনগরের মনজুর আহমেদকে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা পুলওয়ামার ত্রালের অস্থায়ী শিবির থেকে অপহরণ করে রাত ৭.৩০ নাগাদ। পরে বুলেট বিদ্ধ কোহলির দেহ উদ্ধার করা হয়। অপর একজনের সন্ধানে তল্লাশি অভিযান জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিশেষ মর্যাদা খর্বের পর প্রথম জঙ্গি হানা

বিশেষ মর্যাদা খর্বের পর প্রথম জঙ্গি হানা

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ৫ অগাস্ট রাজ্যসভায় ৩৭০ ধারা অবলুপ্তির পাশাপাশি রাজ্যকে দ্বিখণ্ডিত করার বিল পাশ করে। পরের দিন তা পাশ হয় লোকসভায়। সেই সময়ের পর থেকে কড়া নিরাপত্তার মধ্যে এটাই প্রথম জঙ্গি হামলা।

কাশ্মীর উপত্যকায় এখনও নিষেধাজ্ঞা

কাশ্মীর উপত্যকায় এখনও নিষেধাজ্ঞা

কেন্দ্রের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ২০ দিনের বেশি অতিক্রান্ত হলেও এখনও কাশ্মীর উপত্যকায় নিষেধাজ্ঞা বহাল রয়েছে। কিছু কিছু জায়গায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও, এখনও অনেক জায়গাতেই দোকানপাট বন্ধ। যানবাহন চলাচলও করছে কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+