Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Suspected Terrorist Arrest: বেঙ্গালুরুতে একের পর বিস্ফোরণের পরিকল্পনা! ৫ সন্দেহজনক জঙ্গি গ্রেফতার

Suspected Terrorist Arrest: পাঁচ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। শহর জুরে হামলার পরিকল্পনার সন্দেহে এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে, তারা হল জাহিদ, মুদাসির, জুনায়েদ, সোহেল এবং উমর।

গ্রেফতার হওয়া পাঁচজনের কাছ থেকে বিস্ফোরণ এবং অন্য জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত করা হচ্ছে। এছাড়াও এই পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে আরও পাঁচজনের সন্ধার করছে বেঙ্গালুরু পুলিশ। পুলিশের দাবি, যাদের গ্রেফতার করা হয়েছে, তারা ২০১৭ সালের একটি হত্যার ঘটনার সঙ্গে যুক্ত ছিল।

 Suspected Terrorist Arrest

২০১৭-র ওই ঘটনার পরে ওই পাঁচজনকে বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। সেখানে তারা সন্ত্রাসবাদীদের সংস্পর্শে এসেছিল এবং বিস্ফোরক পরিচালনার প্রশিক্ষণ পেয়েছিল। তবে এবার যে গ্রেফতার করা হয়েছে, তা তথ্যের ভিত্তিতেই বলেও জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।

বেঙ্গালুরু পুলিশের তরফে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, পাঁচ অভিযুক্তের মধ্যে একজনকে ২০১৭ সালের একটি হত্যার মামলায় ১৮ মাস জেলে রাখা হয়েছিল। সেখানেই এই ব্যক্তি বেশ কয়েকজন অপরাধীর সংস্পর্ষে আসে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের দাবি, অভিযুক্তরা সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত।

পুলিশ কমিশনার জানিয়েছেন, যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে সাতটি পিস্তল, গুলি , ওয়াকি টকি এবং অন্য জিনিসপত্র। তিনি আরও জানিয়েছেন, পতালক অভিযুক্তদের একজন, নাশকতামূলক কাজ চালাতে এইসব অস্ত্র সরবরাহ করেছিল।

এদিকে এই খবর পাওয়ার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই বেঙ্গালুরু ক্রাইম ব্রাঞ্চের এই কাজের প্রশংসা করেছেন। এই মামলাটি, এনআইএ-র হাতে অর্পণ করা উচিত বলেও মনে করেন তিনি। মাস কয়েক আগে ক্ষমতা হারানো বোম্বাই রাজ্যে বর্তমান কংগ্রেস সরকারের নিন্দা করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কড়া সমালোচনা করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+