মহারাষ্ট্রের থানে থেকে গ্রেফতার এক আইএস সন্দেহভাজন

মুম্বই, ২৩ জুলাই : থানে থেকে আইএস জঙ্গি সন্দেহে একজনকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা ও কেরল পুলিশের যৌথ একটি দল। অভিযুক্তের নাম রিজওয়ান খান। এই নিয়ে মহারাষ্ট্র থেকে মোট দুই আইএস সন্দেহভাজন গ্রেফতার হল।

দিন দুয়েক আগে আরশিদ কুরেশি নামে নবি মুম্বই থেকে আইএস সন্দেহে একজনকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা ও কেরল পুলিশের যৌথ তদন্তকারী দল। এদিনও এই দলটিই রিজওয়ান নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে।

মহারাষ্ট্রের থানে থেকে গ্রেফতার এক আইএস সন্দেহভাজন

কয়েকদিন আগে কেরল পুলিশের কাছে খবর আসে, সেই রাজ্য থেকে ২১ জন নিখোঁজ হয়ে গিয়েছে। এবং নিখোঁজ যুবকেরা সকলেই আইএস জঙ্গি দলে নাম লিখিয়েছে।

তদন্তে জানা যায়, বিতর্কিত ইসলামিক প্রচারক জাকির নায়েকের সহযোগী আরশিদ জনসংযোগের আড়ালে আইএসে লোক নিয়োগের কাজ করত। কেরলের যুবকদের মগজধোলাইয়ের পিছনে কুরেশিরই হাত রয়েছে বলে দাবি পুলিশের। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

এই ঘটনার তদন্ত করতে আরও গভীরে গিয়েই রিজওয়ান খানের খোঁজ পায় পুলিশ। এরপর এদিন তাকে গ্রেফতার করা হয়। কেরলের কমবয়সী যুবকদের মগজধোলাই করে সিরিয়ায় আইএসের ডেরায় পাঠাতে রিজওয়ান কি ভূমিকা নিয়েছে, সেটাই এখন খতিয়ে দেখবে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+