তামিলনাড়ুতে স্কুলে আচমকা অসুস্থ ১০০ পড়ুয়া, এলাকায় চাঞ্চল্য

তামিলনাড়ুর হসুরে ঘটে গেল ভয়ংকর ঘটনা। হঠাৎ করেই স্কুলের মধ্যে জ্ঞান হারায় বহু ছাত্রছাত্রী। জানা গিয়েছে যে প্রায় ১০০ জন পড়ুয়া স্কুলের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়ে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

তামিলনাড়ুতে স্কুলে আচমকা অসুস্থ ১০০ পড়ুয়া, এলাকায় চাঞ্চল্য

জানা গিয়েছে ওই স্কুল হসুরের কৃষ্ণগিরি জেলায় অবস্থিত। জানা গিয়েছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পড়ুয়ারা আচমকাই বমি করতে শুরু করে এবং অজ্ঞান হয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে স্কুলের প্রধানশিক্ষক। মেডিকেল ক্যাম্পে ফোন করে খবর দেন। পড়ুয়াদের নিয়ে জাওয়া হয় হাসপাতালে।

দ্রুত শুরু হ্য চিকিৎসা। মেডিকেল টিম বসিয়ে আরও সাহাজ্যের ব্যবস্থা করা হয়। জেলা প্রশাসন এবং পুলিশ ওই স্কুলে পৌঁছে গিয়েছেন তারা এই ঘটনার কারণ জানতে চেষ্টা করছেন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে গ্যাস লিক থেকেই এই ঘটনা ঘটেছে। কাছে কোথাও এমন সেপটিক ট্যাঙ্ক বা ইন্ডাস্ট্রিয়াল ট্যাঙ্ক আছে কি না তা দেখছে পুলিশ। আপাত ভাবে মনে করা হচ্ছে ওই গ্যাস লিক হয়ে যাওয়াই এর কারণ। তবে কোন জায়গা থেকে এটি হল সেটাই খুঁজে দেখছে পুলিশ।

সম্প্রতি ভয়াবহ ঘটনার কবলে পশ্চিমের দেশ জর্ডন। বিষাক্ত বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার খবর সামনে আসে। অকাবা শহরে ভয়াবহ এই ঘটনা ঘটে বলে জানা যায়। ভয়ঙ্কর বিষাক্ত এই গ্যাস ছড়িয়ে পড়ার কারণে ১০ জনের মৃত্যু হয় বলে জানা যায়। শুধু তাই নয়, ঘটনায় ২৫০ জনেরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর মেলে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর বলে জানা যায়।

একের পর এক হাসপাতালে আসে রোগীরা। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা স্পষ্ট হয়নি। তবে সে দেশের সুরক্ষা সংস্থা জানায়, সম্ভবত গ্যাস ট্যাঙ্কে পরিষ্কারের সময়ে বিষাক্ত ওই গ্যাস লিক হতে শুরু করে। তবে ট্যাঙ্কারে কী ধরনের সামগ্রী রাখা ছিল তা এখনও জানা যায়নি বলেই খবর। তবে পুরো বিষয়টি নিয়ে পরে তদন্ত শুরু হয়। কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল সবটাই খতিয়ে দেখা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+