Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ত্রিপুরা দখলই প্রধান টার্গেট, রাজ্যসভার সাংসদ পদে মনোনয়নের পরই হুঙ্কার সুস্মিতার

ত্রিপুরা দখলই প্রধান টার্গেট, রাজ্যসভার সাংসদ পদে মনোনয়নের পরই হুঙ্কার সুস্মিতার

রাজ্যসভার তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পরই লক্ষ্য স্থির করে ফেললেন সুস্মিতা দেব। বাংলার বিধানসভা থেকেই তিনি ত্রিপুরা দখলের হুঙ্কার ছাড়লেন। তাঁর রাজ্যসভার সাংসদ হওয়া কার্যত নিশ্চিত। কারণ বিজেপি জানিয়ে দিয়েছে, রাজ্যসভার উপনির্বাচনে তাঁরা প্রার্থী দিচ্ছেন না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুস্মিতার জয় পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

সুস্মিতাপ রাজ্যসভার সাংসদ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা

সুস্মিতাপ রাজ্যসভার সাংসদ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা

সোমবার সকালে টুইট করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, তাঁরা প্রার্থী দিচ্ছেন না রাজ্যসভায়। ফলে তৃণমূল প্রার্থী সুস্মিতা দেবের নির্বাচিত হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। মানস ভুইঁয়ার ছেড়ে যাওয়া আসনে সুস্মিতা দেবকে সরকারিভাবে সাংসদ নির্বাচিত হতে অপেক্ষা করতে হবে স্ক্রুটনির দিন পর্যন্ত।

ত্রিপুরা দখলই প্রধান টার্গেট সুস্মিতা দেবের

ত্রিপুরা দখলই প্রধান টার্গেট সুস্মিতা দেবের

তবে এদিনই সুস্মিতা দেব চূড়ান্ত করে দিয়েছেন রাজ্যসভার সাংসদ হয়েও তাঁর প্রধান লক্ষ্য থাকবে ত্রিপুরায়। তাঁর এই রাজ্যসভায় নির্বাচিত হওয়া আরও অক্কিজেন জোগাবে তৃণমূলের ত্রিপুরা দখলে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরা দখলই তাঁর প্রধান টার্গেট। সেই টার্গেট মতোই তিনি এগোবেন পরিকল্পনা করে।

সুস্মিতা মঙ্গলে, বুথে অভিষেক ত্রিপুরায়

সুস্মিতা মঙ্গলে, বুথে অভিষেক ত্রিপুরায়

সুস্মিতা দেব এদিন বিধানসভায় দাঁড়িয়ে বলেন, সামনেই রয়েছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে। তাই ত্রিপুরাই আমার প্রথম টার্গেট। সেই টার্গেট নিয়ে কালই ত্রিপুরা যাচ্ছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ২২ সেপ্টেম্বর যাবেন। ওইদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি ব়্যালি অনুষ্ঠিত হবে।

শান্তিপূর্ণ পথেই বিজেপির মোকাবিলা ত্রিপুরায়

শান্তিপূর্ণ পথেই বিজেপির মোকাবিলা ত্রিপুরায়

ত্রিপুরা পুলিশ আগে দুবার তৃণমূলের ব়্যালির অনুমোদন দেয়নি। ত্রিপুরা পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল। মঙ্গলবার সাড়ে ১০টার এই মামলার শুনানি হবে ত্রিপুরা হাইকোর্টে। তৃণমূল এবার মরিয়া হয়েই নামছে শক্তি প্রদর্শনে। সুস্মিতা দেব বলেন, আমরা কোনও অশান্তি করিনি। আমরা শান্তিপূর্ণ পথেই বিজেপির মোকাবিলা করতে নামছি।

ত্রিপুরার সঙ্গে যুক্ত, ত্রিপুরার জন্য তৈরি

ত্রিপুরার সঙ্গে যুক্ত, ত্রিপুরার জন্য তৈরি

ত্রিপুরার মানুষের আস্থা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। তৃণমূল যতক্ষণ না ত্রিপুরা জয় করছে, ততক্ষণ ওই রাজ্যের মাটি ছাড়বে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একথা বলেছিলেন। এখন আমিও বলছি, বিজেপির হাত থেকে ত্রিপুরাকে রক্ষা করাই আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য। তাঁর রাজ্যসভায় মনোনয়নে বিষয়টি আরও উজ্জীবিত হয়েছে। এটি সরাসরি ত্রিপুরার সঙ্গে যুক্ত। আমরা ত্রিপুরার জন্য তৈরি।

রাজ্যসভায় তাঁকে পাঠানো প্রসঙ্গে সুস্মিতা দেব বলেছিলেন,

রাজ্যসভায় তাঁকে পাঠানো প্রসঙ্গে সুস্মিতা দেব বলেছিলেন,

রাজ্যসভায় তাঁকে পাঠানো প্রসঙ্গে সুস্মিতা দেব বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্যসভায় পাঠিয়ে উত্তর-পূর্ব ভারতকে সম্মান দিয়েছেন। তার প্রতিদান তাঁর হাতে তুলে দিতে হবে। আর তা হবে ত্রিপুরায় বিজেপি শাসনের অবসান হলে। তাই এখন শুধু ত্রিপুরাকে টার্গেট করে এগোচ্ছেন তাঁরা। ত্রিপুরায় আমরাই জিতবই। আর তারপর উত্তর-পূর্ব ভারতের জন্য আলাদা পরিকল্পনা করে এগোবেন তাঁরা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+