মুখ্যমন্ত্রীর কাজ শুধু গুলি করে মারা, রাজ্য সভার সাংসদ নির্বাচিত হয়েই বিস্ফোরক সুস্মিতা
মুখ্যমন্ত্রীর কাজ শুধু গুলি করে মারা, রাজ্য সভার সাংসদ নির্বাচিত হয়েই বিস্ফোরক সুস্মিতা
প্রতিশ্রুতি পূরণ করল তৃণমূল। ডিল আগেই হয়েছিল। তাতে সিলমোহর পড়ল আজ। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের টিকিটে সাংসদ নির্বাচিত হলেন অসমের নেত্রী সুস্মিতা দেব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বািচত হয়েছিলেন তিনি। মানস ভুঁইয়ার আসনে তাঁকে টিকিট দিয়েছিল দল। ত্রিপুরাকে সামনে রেখেই সুস্মিতা দেবকে দলে নিেয় আসা বলে মনে করছে রাজনৈতিক মহল। উত্তর পূর্বে প্রভাবশালী নেত্রী সুস্মিতা। সেখানকার রাজনীিতর সঙ্গে অনেক বেশি সরগর। তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ত্রিপুরায় বিপ্লব দেবের সাম্রাজ্যের পতন ঘটাতে চাইছে তৃণমূল কংগ্রেস।

সাংসদ হলেন সুস্মিতা
রাজ্য সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হলেন সুস্মিতা েদব। তৃণমূল কংগ্রেসের টিকিটে সাংসদ নির্বাচিত হন তিনি। গত অগাস্ট মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন সুস্মিতা। ডেরেক ওব্রায়েনের সঙ্গে কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। কংগ্রেসের প্রভাবশালী নেত্রী ছিলেন সুস্মিতা। তাঁর তৃণমূল কংগ্রেসে যোগদানকেও সহজ ভাবে নেয়নি কংগ্রেস হাউকমান্ড। কিন্তু উত্তর পূর্বের বড় নেতার তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেই ত্রিপুরা ঘরে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার পথে এক থাপ এগোল শাসক জল।

হিমন্ত বিশ্বশর্মাকে নিশানা
সুস্মিতা দেবকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে উত্তর পূর্বের রাজ্যগুলিতে নিজেদের পা মজবুত করার দিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সুস্মিতা দেব সাংসদ নির্বাচিত হওয়ার পরেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন এই মুখ্যমন্ত্রী কেবল গুলি করে মারতে জানেন। তিনি উন্নয়নের কথা বলেন না। বলেন না রাস্তা, ঘাট, ব্রিজ নির্মােনর কথা কোনও রকম জনকল্যাণ কর কাজের কথা তিনি বলেননা। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কেবল গুলি করে মারার কথা বলেন। অনুপ্রবেশকারীদের উপর গুলি চালানোর ঘটনা টেনে এমনই তীব্র নিশানা করেছেন সুস্মিতা।তিনি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে অসমে আরএসএসের প্রতিনিধি হয়ে কাজ করছেন হিমন্ত বিশ্বশর্মা।

ত্রিপুরায় শক্তি বৃদ্ধি
সুস্মিতা দেবকে রাজ্য সভায় সাংসদ নির্বাচিত করার পরেই ত্রিপুরায় সংগঠনের শক্তি বাড়িয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। কারণ ত্রিপুরায় তৃণমূল কংগ্রসের দায়িত্ব দেওয়া হয়েছে সুস্মিতা দেবের উপর। কারণ তিনি উত্তর পূর্বের রাজ্যের নেতা। কাজেই উত্তরপূর্বের রাজনৈতিক সমীকরণ খুব ভাল জানেন। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন তিনি। ত্রিপুরায় সংগঠনকে শক্তিশালী করার দায়িত্বও সুস্মিতা দেবের উপরে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

গোয়ায় পা বাড়াল তৃণমূল
গোয়াতে পা বাড়িয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। আজই কংগ্রেস ছেড়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপরেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশংসা করেছেন। দুয়ে দুয়ে চার হয়ে গিয়েছে। গোয়াতে সংগঠনের ছাপ ফেলতে পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর। ২ দিন আগেই তৃণমূল কংগ্রেস নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেখানে ঘাঁটি গেরেছেন তিনি। তারপরেই কংগ্রেসে এই মহাপতন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications