ত্রিপুরা যাচ্ছেন শান্তনু সেন সহ একাধিক তৃণমূল নেতৃত্ব! বিপ্লবকে ‘হিজড়া’ বলে তীব্র আক্রমণ সুস্মিতার
উত্তপ্ত ত্রিপুরা। ফের তৃণমূলের উপর হামলার অভিযোগ। কর্মসূচীতে গিয়ে আক্রান্ত হতে হল সাংসদ সুস্মিতা দেবকে। তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। কোনও রকমে রক্ষা পান। আর এই খবর সামণে আসতেই উদ্বিগ্ন তৃণমূল নেতৃত্ব।
উত্তপ্ত ত্রিপুরা। ফের তৃণমূলের উপর হামলার অভিযোগ। কর্মসূচীতে গিয়ে আক্রান্ত হতে হল সাংসদ সুস্মিতা দেবকে। তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। কোনও রকমে রক্ষা পান। আর এই খবর সামণে আসতেই উদ্বিগ্ন তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে বিপ্লব দেবকে কড়া আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোপ দেগেছেন তৃণমূল সাংসদও।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিপ্লব দেবের রাজ্যে।

পাঠানো হল শান্তনু সেনকে
ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ত্রিপুরা পাঠানো হল শান্তনু সেনকে। সেখানে পৌঁছেই ঘটনার পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখার কথা তাঁর। বিস্তারিত দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে শান্তনু সেনের। এরপরেই সে রাজ্যে পরবর্তী কর্মসূচী ঠিক হবে বলে তৃণমূল সূত্রে খবর। তবে গত কয়েকদিনে সে রাজ্যে একাধিক নেতা-কর্মী আক্রান্ত হয়েছে। আর সে বিষয়ে আগামীদিনে জোরদার আন্দোলনে নামছে চলছে তৃণমূল।

তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি
ত্রিপুরার মাটিতে তৃণমূলের উত্থানে ভয় পাচ্ছে বিজেপি। ত্রিপুরা উড়ে যাওয়ার আগে এমনটাই বললেন সাংসদ শান্তনু সেন। তাঁর দাবি, এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সে রাজ্যে পা রাখেনি। আর এতেই এত ভয় পাচ্ছে বিপ্লব দেবের সরকার। তবে ওরা যত আক্রমণ করবে তত সে রাজ্যে নিজেদের পায়ের তলার মাটি শক্ত হবে বলে দাবি তৃণমূলের রাজ্য সভার এই সাংসদের। যদিও এই হামলার ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলেই জানিয়েছেন সে রাজ্যের বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, ঘটনার পিছনে কি কারণ তা পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে।
Recommended Video

বিপ্লব দেবকে তীব্র আক্রমণ সুস্মিতাদের
জনসংযোগ কর্মসূচী নেয় তৃণমূল কংগ্রেস। সাংসদ সুস্মিতা দেবের হাত ধরে শুরু হয় এই কর্মসূচী। সেই মতো এদিন সকালে ত্রিপুরার আমতালিতে জনসংযোগ কর্মসূচি চলছিল। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। হঠাত করেই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। শারীরিক ভাবে তাঁকে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। তাঁর গাড়ি সম্পূর্ণ ভাবে ভেঙে দেওয়া হয়। আর এরপরেই বিপ্লব দেবকে তীব্র আক্রমন করেন তিনি। একেবারে হিজড়া বলে বিপ্লব দেবকে তোপ তৃণমূল সাংসদের। ব্যালটে লড়াই না করে গাড়িতে হামলা করছে বলেও আক্রমণ।

দুয়ারে গুন্ডারাজ!
এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়াতে গর্জে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপ্লব দেবকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। দুয়ারে গুন্ডারাজ বলেও তোপ তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের। এই ঘটনার তীব্র নিন্দা করে অভিষেক লেখেন, 'বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরার দুয়ারে গুন্ডারাজ চলছে। রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আক্রমণ যেন নতুন নজির গড়ছে। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে এভাবে শারীরিকভাবে নিগ্রহ চূড়ান্ত লজ্জাজনক। বিজেপির গুণ্ডারা রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে ত্রিপুরাতে। সময় ঘনিয়ে আসছে, সব উত্তর ত্রিপুরার মানুষই দেবেন।'












Click it and Unblock the Notifications