কিডনির সমস্যায় ভর্তি হাসপাতালে, টুইট করে জানালেন সুষমা স্বরাজ!
কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ আজ, বুধবার সকালে টুইট করে জানান, কিডনি বিকল হয়ে যাওয়ায় এইমস-এ ভর্তি তিনি। কিডনি প্রতিস্থাপনের জন্য নানাবিধ পরীক্ষা নিরিক্ষা চলছে।
নয়াদিল্লি, ১৬ নভেম্বর : কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ আজ, বুধবার সকালে টুইট করে জানান, কিডনি বিকল হয়ে যাওয়ায় এইমস-এ ভর্তি তিনি। কিডনি প্রতিস্থাপনের জন্য নানাবিধ পরীক্ষা নিরিক্ষা চলছে।
কেন্দ্রীয় মন্ত্রীর এই খবর প্রকাশের পর থেকেই সোস্যাল মিডিয়ায় তাঁর জন্য আরোগ্য কামনার বন্যা বইতে শুরু করে।

উল্লেখ্য গত মঙ্গলবার এইমস-এ ভর্তি হন সুষমা স্বরাজ। বুধবার তার ডায়লিসিস শুরু হয়।
I am in AIIMS because of kidney failure. Presently, I am on dialysis. I am undergoing tests for a Kidney transplant. Lord Krishna will bless
— Sushma Swaraj (@SushmaSwaraj) November 16, 2016
সুষমা স্বরাজের টুইটের পর সবার প্রথম আরোগ্য কামনার তালিকায় ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ওমর আবদুল্লা।
Our sincere prayers sushma ji. Hope u get well soon. https://t.co/uSW7KN4wzm
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 16, 2016
Very sorry to hear about your health problems @SushmaSwaraj ji. My father went through the same so I know how you & the family must feel.
— Omar Abdullah (@abdullah_omar) November 16, 2016
@SushmaSwaraj please know that you and your family are in our prayers & we wish you a speedy & completely recovery ma'am.
— Omar Abdullah (@abdullah_omar) November 16, 2016
সুষমা স্বরাজ সোস্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় নেত্রী। বছরের গোড়ার দিকে জ্বরের চিকিৎসার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
প্রায় বছর খানেক ধরে ডায়বেটিসে ভুগছেন সুষমা।












Click it and Unblock the Notifications