পাকিস্তানে কুলভূষণের মা ও স্ত্রীকে অপমান ইস্যুতে সংসদে সরব সুষমা, সোচ্চার কংগ্রেস
পাক জেলবন্দি ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কুলভূষণ যাদবের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের দেখা করার বিষয়ে আজ সংসদে বক্তব্য় রাখেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
পাক জেলবন্দি ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কুলভূষণ যাদবের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের দেখা করার বিষয়ে আজ সংসদে বক্তব্য় রাখেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ইসলামাবাদে পাক বিদেশমন্ত্রকের দফতরে যেভাবে কুলভূষণ যাদবের মা ও স্ত্রীয়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয় তা নিয়ে রীতিমত ক্ষোভ উগড়ে দেন সুষমা স্বরাজ।

A meeting of a mother with her son & a wife with her husband was turned into a propaganda tool by Pakistan :EAM Sushma Swaraj in Rajya Sabha #KulbhushanJadhav pic.twitter.com/Z5M28mVBGZ
— ANI (@ANI) December 28, 2017
সুষমা রাজ্যসভায় এদিন তাঁর বক্তব্যে জানান, 'এক মা ও ছেলের সাক্ষাৎ ও এক স্বামী ও স্ত্রীয়ের সাক্ষাৎ হওয়া নিয়ে পাকিস্তান নিজের প্রচার করে চলেছে। 'বিদেশমন্ত্রী জানিয়েছেন গোটা বিষয়টিকে পাকিস্তান নিজের প্রচারের অস্ত্র হিসাবে তুলে ধরেছেন। কুলভূষণের স্ত্রী ও মায়ের টিপ , চুড়ি, মঙ্গলসূত্র যেভাবে পাকিস্তান নিরাপত্তার কড়াকড়ির কারণ দেখিয়ে খুলে নেয় , তা নিয়েও ক্ষোভের সুরে বিদেশমন্ত্রী বলেন, তাঁর মায়ের মঙ্গলসূত্র ও টিপ না দেখে কুলভূষণ জানতে চান , তাঁর বাবা কেমন আছেন। যা অত্যন্ত মর্মান্তিক একটি দিক।
Misbehaviour of Pakistan with wife & mother of #KulbhushanJadhav was misbehaviour with all Indians. Regardless of political differences, when it comes to nation's dignity & another country misbehaves with our mothers & sisters, it will not be tolerated: GN Azad, Congress in RS pic.twitter.com/Pxpx87RmQ9
— ANI (@ANI) December 28, 2017
কংগ্রেসের তরফে সংসদে বলা হয়েছে, 'কুলভূষণের মা ও স্ত্রীয়ের সঙ্গে যে ব্যবহার পাকিস্তান করেছে তা সমস্ত ভারতীয়দের প্রতি অপমান। যাবতীয় রাজনৈতিকে বিভেদ ভুলে, এই একথাই বলা যায়, যে অন্যকোনও দেশ যদি আমাদের মা বোনেদের সঙ্গে দুর্ব্যবহার করে , তাহলে তা সহ্য় করা হবে না। ' উল্লেখ্য, ২৬ ডিসেম্বর পাক জেলবন্দি কুলভূষণের সঙ্গে দেখা করতে ইসলামাবাদ যান তাঁর মা ও স্ত্রী । সেই সময়ে তাঁদের কাছ থেকে মঙ্গলসূত্র, টিপ, জুতো খুলে নেয় পাকিস্তানি নিরাপত্তা রক্ষীরা। পরে সবকিছু ফেরত দিলেও , কুলভূষণ যাদবের স্ত্রীর জুতো ফেরত দেয়নি পাকিস্তান। ইসলামাবাদের দাবি, জুতোতে কোনও সন্দেহজনক বস্তু ছিল।












Click it and Unblock the Notifications