কুলভূষণকে সাজা দিলে তার ফল ভোগ করতে হবে পাকিস্তানকে, সংসদে হুঁশিয়ারি সুষমার
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, কুলভূষণ কোনও অবৈধ কাজ করেছেন, এমন কোনও প্রমাণ নেই। ওকে খুন করার চেষ্টা করছে পাক সরকার।
নয়াদিল্লি, ১১ এপ্রিল : সোমবার পাকিস্তানের সেনা আদালত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে গুপ্তচরবৃত্তি, বালোচিস্তানে সন্ত্রাস ছড়ানো সহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। আর এই ঘটনার প্রেক্ষিতে একেবারে সরাসরি পাকিস্তানের বিরোধিতার সরব হয়েছে ভারত।
নয়াদিল্লির তরফে কুলভূষণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি পাকিস্তানি হাই কমিশনার আবদুল বাসিতকে সমন করে আদালতের বিচারকে প্রহসন বলে ব্যাখ্যা করা হয়েছে। আর এদিন সংসদে এই নিয়ে সরগরম করেছে সরকার-বিরোধী সব পক্ষই।

এদিন প্রথমে লোকসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, সকলে এই ঘটনায় কুলভূষণের পাশে রয়েছে। এই অবস্থায় যেভাবে সম্ভব কুলভূষণকে বাঁচাতে সেই চেষ্টা করবে সরকার। কুলভূষণের বৈধ পাসপোর্ট ছিল। তাহলে সে কীভাবে গুপ্তচর হতে পারে? এদিন সংসদে প্রশ্ন করেন রাজনাথ সিং।
এদিন রাজনাথ সিংয়ের পরে রাজ্যসভায় দাঁড়িয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, কুলভূষণ কোনও অবৈধ কাজ করেছেন, এমন কোনও প্রমাণ নেই। ওকে খুন করার চেষ্টা করছে পাক সরকার। এই ধরনের কোনও ঘটনা ঘটলে দুই দেশের সম্পর্কে তার প্রভাব পড়বে এবং পাকিস্তানকে তাক ফল ভোগ করতে হবে বলে এদিন সতর্ক করে দিয়েছেন সুষমা।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, কুলভূষণকে বাঁচাতে সমস্তশক্তি প্রয়োগ করবে ভারত। তাঁকে ভারতের সন্তান বলেও সংসদে এদিন দাবি করেছেন বিদেশমন্ত্রী। এমনকী এই নিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও কথা বলা হবে বলে জানানো হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications